কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

স্টাফ রিপোর্টার ঃ খুলনাঞ্চল থেকে পাট, পাটজাত পণ্য, চিংড়ি, শাকসবজি, তৈরি পোশাক ও অন্যান্য পণ্য রপ্তানি করে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৮৮৬.১৮ কোটি টাকা আয় করেছে।
 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) খুলনা এ তথ্য নিশ্চিত করেছে।  যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ এবং বিভিন্ন দেশের আরোপিত বাণিজ্য বাধার কারণে এই অর্থবছরে অঞ্চলটি থেকে রপ্তানি কিছুটা কমেছে। তবে তার আগের অর্থ বছরে এ অঞ্চল রপ্তানী থেকে ৫,৯৭১.৪০ কোটি টাকা আয় করেছিল।
 
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ১০,০১৯.৮০ টন হিমায়িত চিংড়ি রপ্তানি করে ৮৪.০৪ কোটি টাকা আয় হয়েছে।
 
এতে আরও দেখা যায়, অঞ্চলটি তাজা সাদা মাছ থেকে ৪৫৮.১৯ কোটি টাকা। পাটজাত পণ্য থেকে ২,৪৯৩.৮৪ কোটি টাকা। কাঁচা পাট থেকে ২১৭.৯৩ কোটি টাকা। কাঁকড়া থেকে ৯.২৪ কোটি টাকা। তৈরি পোশাক থেকে ৬০.৫৯ কোটি টাকা এবং সুপারি রপ্তানি থেকে ১,৫৬২.৩৫ কোটি টাকা আয় করেছে।
 
পাশাপাশি কুচিয়া (ইল মাছ) সহ অন্যান্য মাছ এবং শাকসবজি ও ফল রপ্তানিও বৃদ্ধি পেয়েছে।
 
ইপিবির খুলনা অঞ্চলের পরিচালক জিনাত আরা বলেন, বিশ্ব অর্থনীতির উন্নতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হারের আপেক্ষিক স্থিতিশীলতা এবং বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়টি রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করেছে।
কৃ/স/জয়
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

1

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

2

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

3

তরমুজ চাষে কৃষকের সাফল্য

4

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

5

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

6

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

7

জলাবদ্ধতা দূর করতে স্বেচ্ছাশ্রমে খাল খনন

8

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

9

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

10

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

12

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

13

পানির দামে গোলাপ বিক্রি

14

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

15

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

16

মজা সুপারির বাজারে ধস

17

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

18

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

19

৯ জেলায় ঝড়ের আভাস

20