কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান

কৃষি সময় ডেস্কঃ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয়-বিতরণ, মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় এ আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ মানের চেয়ে অতি বিপজ্জনক মাত্রার মার্কারিযুক্ত পণ্য ব্যবহার করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকায় জনসাধারণকে এসকল পণ্য ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশের বাজারে বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম বৈধভাবে আমদানি করা হচ্ছে না। লাগেজ বা বিভিন্ন চোরাই পথে দেশিয় বাজারে এসকল পণ্য প্রবেশ করছে এবং বাজারে বিক্রি হচ্ছে। ফলে বিএসটিআই চোরাই পথে আসা এসকল পণ্যের মান যাচাই করতে পরেছে না। বাজার থেকে সংগ্রহ করা এমন রং ফর্সাকারী ক্রিম বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অত্যন্ত বিপজ্জনক মাত্রার মার্কারি শনাক্ত হয়েছে। এসব পণ্যে মার্কারির উপস্থিতি বাংলাদেশ মান (বিডিএস ১৩৮২) অনুযায়ী নির্ধারিত সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা ১.০০ (এক) পিপিএম এর বহু গুণ বেশি পাওয়া গেছে।

বাজার থেকে সংগৃহীত নমুনা বিএসটিআই পরীক্ষাগারে পরীক্ষা করে পাকিস্তানের এস.জে এন্টারপ্রাইজ এর চাঁদনি হোয়াটেনিং ক্রিমে ১২০.৩৯ পিপিএম। পাকিস্তানের কিউসিআই কোম্পানি এর নিউ ফেস বিউটি ক্রিমে ৪৪.৭২ পিপিএম। পাকিস্তানের লোয়া ইন্টারন্যাশনাল এর নাভিয়া বিউটি ক্রিমে এবং নাভিয়া হোয়াটেনিং ক্রিমে যথাক্রমে ৫৯.৮২ পিপিএম এবং ৭৯.৭০ পিপিএম। পাকিস্তানের নুর এন্টাপ্রাইজ এর নুর হোয়াটেনিং ক্রিমে ৮২.৭৬ পিপিএম। পাকিস্তানের ক্রিয়েটিভ কসমেটিকস এর ডিউ বিউটি ক্রিমে ১২৩.৩৭ পিপিএম। পাকিস্তানের গৌরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর গৌরি বিউটি ক্রিমে ৫৬.৯৩ পিপিএম। চায়নার জিএলডিজেবি (হারবিন) কসমেটিকস কো. লি. এর ন্যাচারাল পার্ল স্ক্রিন ক্রিমে ৬৭.৪৯ পিপিএম মার্কারির উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। ভোক্তার জীবন ও স্বাস্থ্য সুরক্ষাই বিএসটিআইয়ের সর্বোচ্চ অগ্রাধিকার। যে কোনো প্রতিষ্ঠান ক্ষতিকর উপাদানযুক্ত প্রসাধনী উৎপাদন, আমদানি বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএসটিআই দেশের বাজারকে নিরাপদ রাখতে নিয়মিত নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে পরীক্ষা ও বিশ্লেষণ, বাজার তদারকি এবং মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম জোরদার করেছে। 

পাশাপাশি তিনি অজ্ঞাত বা অনুমোদনবিহীন ত্বক ফর্সাকারী ক্রিম ক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকা, প্রসাধনী ক্রয়ের আগে অবশ্যই বিএসটিআইয়ের অনুমোদন ও পণ্যের বৈধতা যাচাই করা এবং সন্দেহজনক কোনো পণ্য সম্পর্কে তথ্য থাকলে বিএসটিআইকে অবহিত করার জন্যও অনুরোধ জানান। 

উল্লেখ্য যে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়ার পাশাপাশি ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনির ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা এবং গর্ভবতী নারীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

1

বজ্রপাতে মারা গেলো দুজন

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

5

লোডশেডিংয়ে মুরগি মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে খামারিরা

6

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

7

পাহাড়ে বন উজাড় করে কচুরমুখী চাষ

8

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

9

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

10

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

11

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

12

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

13

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

14

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

15

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

16

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

17

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

18

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

19

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

20