কৃষি সময়
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২০ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধভাবে অন্য উপজেলায় নেওয়ার সময় ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার বিক্রি বন্ধ এবং ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার  উপজেলার সাতখামার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

জানা যায়, সোমবার রাতে সাতখামার এলাকায় বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স নুরনবী এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২০ বস্তা ডিএপি সার একটি ট্রাক্টরে তোলা হয়। পরে সেগুলো আটোয়ারী উপজেলার এক খুচরা ব্যবসায়ীর কাছে নেওয়া হচ্ছিল।  বিষয়টি জানতে পেরে  স্থানীয়রা বাসিন্দারা ট্রাক্টরটি আটক করেন।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও বোদা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাক্টরটি জব্দ করে উপজেলা কৃষি কার্যালয়ে নিয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রবিউল ইসলাম।

 সরকারি নীতিমালা লঙ্ঘন করে সার অবৈধভাবে অন্যত্র নেওয়ার দায়ে ডিলার প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির সার বিক্রয় কার্যক্রম বন্ধ ঘোষণা এবং ডিলারশিপ বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

1

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

2

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

3

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

4

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

5

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

6

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

7

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

8

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

9

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

10

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

11

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

12

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

13

বাউবির এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই

14

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

15

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

16

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

17

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

18

২ হাজার কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস

19

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

20