কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে নিষিদ্ধ ক্ষতিকারক ‘চায়না দুয়ারি’ ও কারেন্ট জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় জেলাজুড়ে চালঅনো হচ্ছে এই অভিযান। 

 জেলার ৯টি উপজেলায় একযোগে মঙ্গলবার দিনভর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়। দিনভর অভিযানে জেলাজুড়ে ১৭৪টি রিং জাল (চায়না দুয়ারি) এবং ৫২টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ক্ষতিকারক জাল সাধারণ মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করার অপরাধে জড়িত কয়েকজনকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।
নদ-নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং এসব জালের বেচাকেনা, সংরক্ষণ ও মজুত প্রতিরোধে এই বিশেষ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পৃথক ভ্রাম্যমাণ আদালত স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় নিজ নিজ এলাকায় এসব অভিযান পরিচালনা করেন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘কারেন্ট জাল এবং চায়না দুয়ারির মতো ধ্বংসাত্মক জাল আমাদের নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ নিধন করছে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। অবৈধ জালের ব্যবহার বা ব্যবসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

1

ফসলি জমিতে ইটভাটা বন্ধ করলো প্রশাসন

2

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

3

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

4

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

5

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

6

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

7

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

8

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

9

লাম্পি আক্রান্ত ২১ হাজার গরুঃমৃত্যু ৪০

10

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

11

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

12

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

13

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

14

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

15

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

16

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

17

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

18

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

19

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

20