কৃষি সময়
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

কৃষি সময় ডেস্কঃ 
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষ রোপনে ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

 উদ্যোগের অংশ হিসাবে,বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদের নির্দেশনায় নীলফামারী জেলা কমান্ড্যান্টের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে একটি ব্যতিক্রমী বৃক্ষ বিতরণ কর্মসূচি।

জেলার ছয়টি উপজেলায় একযোগে চলমান ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপের নবম দিনে ৩৭৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফলজ, বনজ ও ভেষজ ৩৭৫টি বৃক্ষের চারা বিতরণ করা হয়। তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সবুজ চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সৃষ্টি হয় উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের পরিবেশ। প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ বাড়িতে ফিরে চারাগুলো রোপণ করেন। শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ না থেকে চারাগুলোর নিয়মিত পরিচর্যার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করছেন তারা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত আনসার-ভিডিপির বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমকে দ্রুত একটি দেশব্যাপী সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সামাজিক দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও জনকল্যাণের চেতনায় ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সঙ্গে বাহিনীর মাঠপর্যায়ের সক্রিয়তা যুক্ত হলে দেশের বনায়ন লক্ষ্যমাত্রা অর্জনে তা বড় শক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধও আরও জোরদার হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

1

বগুড়ায় বিশ্ববিদ্যালয় বিল পাস

2

জাল-মাছসহ ১৭ জেলে আটক

3

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

4

জমজমাট মুলাডুলি মাছের আড়ত

5

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

6

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

7

পুকুরে বিষ দিয়ে ১০ মণ মাছ নিধন

8

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

9

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

10

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

11

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

12

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

13

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

14

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

15

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

16

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

17

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

18

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

19

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

20