কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছ ধরার ফাদে আটকা গন্ধ গোকুল

পাবনা প্রতিনিধিঃ পাবনায় বিরল প্রজাতির গন্ধ গোকুল উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। চাটমোহর উপজেলার কুমারগাড়া এলাকায় রোববার সকালে মাছ ধরার ফাঁদে আটকে পড়ে ওই প্রাণী। প্রাণীটি দেখার জন্য স্থানীয়রা এ সময় ভিড় জমান।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বন বিভাগের মাধ্যমে জঙ্গলে অবমুক্ত করেন।

জানা গেছে, কুমারগাড়া এলাকার মিলন হোসেন নামের এক যুবক ওই এলাকায় মাছ ধরার চাঁই পাতেন। সকালে এরমধ্যে বিরল প্রজাতির বন্য প্রাণীকে দেখতে পান। পরে ওই যুবক ইউটিউবে সার্চ দিয়ে প্রাণীটি গন্ধ গোকুল নিশ্চিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার কে জানান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাণীটিকে উদ্ধারের পর বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের জঙ্গলে অবমুক্ত করেন।

এ সময় উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, বিরল প্রজাতির প্রাণীটি প্রায় বিলুপ্ত ও খুবই নিরীহ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধারের পর ঘন জঙ্গলে অবমুক্ত করেছি। মূলত এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রাণীটিকে আবারও প্রকৃতির মাঝে ছেড়ে দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

1

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

2

ভারতীয় গরু-মহিষসহ ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

3

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

4

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

5

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

6

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

7

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

8

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

9

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

10

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

11

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

12

কৃষি প্রকল্পের এক পিডির বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ

13

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

14

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

15

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

16

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

17

আলুর পর করলাতেও লোকসান

18

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

19

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

20