কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
 কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মাঠে মাঠে আগাম জাতের শিম চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কম খরচে,অধিক লাভ হওয়ায় ক্রমেই এ চাষাবাদের পরিধি বেড়ে চলেছে। 

পাকুন্দিয়ার চন্ডিপাশা চরপাড়া গ্রামের কৃষকরা প্রতি বছর আগাম জাতের শিম চাষাবাদ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ গ্রামের মাঠজুড়ে এখন সবুজের সমারোহ। মাচায় মাচায় ঝুলছে শিম। ভোর হলেই কৃষকেরা জমিতে নেমে পড়েন। কেউ শিম তোলেন, কেউ ব্যস্ত বাছাই ও বাজারজাত করার কাজে। কারণ বাজারে যখন সিমের সরবরাহ তুলনামূলক কম, তখন আগাম উৎপাদনের কারণে ভালো দামও পাচ্ছেন তারা।

জানা যায়, এ গ্রামে কয়েক বছর আগে আগাম জাতের শিম চাষ শুরু হয়। প্রথম দিকে কয়েকজন কৃষক পাবনা থেকে বীজ এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। ফলন ও লাভ ভালো হওয়ায় তাদের সাফল্য দেখে অন্যরাও আগ্রহী হয়ে ওঠেন। এখন গ্রামের অনেক কৃষকই আগাম শিম চাষ করছেন। কেউ কেউ নিজেরাই বীজ সংরক্ষণ করে পরের বছর জমিতে ব্যবহার করছেন।

এখানকার কৃষকদের কাছে আগাম শিম এখন শুধু একটি সবজি নয়, বাড়তি আয়ের অন্যতম পথ। অল্প জমিতে তুলনামূলক কম খরচে চাষ করে কয়েক গুণ বেশি আয় করার সুযোগ থাকায় দিন দিন বাড়ছে আগাম শিম চাষ।

চড়পাড়া গ্রামের কৃষক ফয়সাল মিয়া জানান,তিনি এবার ২৬ শতক জমিতে আগাম শিম চাষ করে কয়েক গুণ লাভের স্বপ্ন দেখছেন। তাদের সাফল্য দেখে গ্রামের আরও অনেক কৃষক এ চাষে যুক্ত হয়েছেন।
ফারুক মিয়া নামে এক শিম চাষী জানান, তিনি এবার ৩৫ শতক জমিতে শিম চাষাবাদ করেছেন। প্রায় ১০ বছর ধরে তিনি আগাম শিম চাষ করছেন। আগাম শিম বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়। তাই অন্য ফসলের তুলনায় এ চাষে লাভের সম্ভাবনা বেশি। 

গিয়াস উদ্দিন নামে আরেক কৃষক বলেন,এবার ২০ শতক জমিতে আগাম শিম চাষ করেছেন। তার হিসাব অনুযায়ী, চাষে খরচ হয়েছে প্রায় ছয় হাজার টাকা। ইতোমধ্যে তিনি ৩০ হাজার টাকার শিম বিক্রি করেছেন। জমিতে আরও প্রায় ১ লাখ ৪০ হাজার টাকার শিম বিক্রি করতে পারবেন বলে তার আশা। এই জমি থেকে তার মোট বিক্রি দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। 

স্থানয়ি কৃষি বিভাগ বলছে,চণ্ডিপাশা এলাকার মাটি গ্রীষ্মকালীন আগাম শিম চাষের জন্য খুবই উপযোগী। বর্তমানে বাজারে শিমের চাহিদা বেশি থাকায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন। কৃষি বিভাগ থেকে সবজি প্রণোদনা, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে কিভাবে ফসলকে রক্ষা করবে সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

1

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

2

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

3

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

4

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

5

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

6

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

7

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

8

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

9

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

10

কৃষকেরা পাচ্ছেন ‘মাটির স্বাস্থ্য সুরক্ষা কার্ড’

11

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

12

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

13

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

14

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

15

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

16

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

17

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

18

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

19

বোরো মৌসুমে জ্বালানিতে টান

20