কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কর্তন

কৃষি সময় ডেস্কঃ 
পূর্ব শত্রুতার জেরে বাদী পক্ষের প্রায় ২২ বিঘা জমির ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর পানবোরাম গ্রামে। 

জানা যায়, গত বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা একই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ২২ বিঘা কলাবাগানে ঢ়ুকে প্রায় ১৩ হাজার কলাগাছ কেটে ফেলে। এতে তাঁর প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায তিনি থানায় অভিযোগ দায়ের করেন। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার কৃষ্ণপুর ইউনিয়নের পানবোরাম এলাকায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক, তাঁর পরিবারের সদস্য ও স্থানীয়রা। মানববন্ধনে স্থানীয় লোকজন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এই ক্ষতিগ্রস্ত কলাবাগান চিত্র পরিদর্শন করেন বিমানযোগে এসে শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি টিম।

এ দিকে এ ঘটনায় অন্যতম আসামি তুহিন হোসেন (৩০) নামে এক যুবককে আটকের পর শুক্রবার (২১ আগস্ট) বিকালে কোর্টের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আটককৃত যুবকের বাড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামবাটি গ্রামে। 

ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম বলেন,পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার কলাবাগানের গাছ কেটে ফেলা হয়ে থাকতে পারে। প্রতিটি গাছেই কলা ধরেছিল এবং আরও প্রায় তিন মাসের মধ্যে সব কলা উত্তোলন করা সম্ভব হতো। এর আগেই রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, এ কেমন শত্রুতা! কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কলা বাগান পরিদর্শন করেন। এটি শুধুই ভুক্তভোগী পরিবারের ক্ষতি নই। আমাদের জাতীয় অর্থনীতিতে ক্ষতি।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুহিন হোসেন নামে এক যুবককে শুক্রবার দুপুরে আটক করা হয়েছে। বাঁকী আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে ২১ মেট্রিক টন সার জব্দ

1

দুম্বা ও ছাগল পালনে তিন ভাইয়ের সাফল্য

2

সমতলের আদিবাসীদের কারাম বৃক্ষ জিঁইয়ে রাখতে হবে -উজ্জল কুমার

3

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

4

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

5

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

6

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

7

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

8

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

9

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

10

হাঁস পালনে ফজলুর মাসে আয় ৩ লাখ

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

13

পেঁপে চাষে লোকসানের শঙ্কায় চাষিরা

14

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

15

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

16

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

17

১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

18

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

19

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

20