কৃষি সময়
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুরে সুপার হট জাতের মরিচ চাষাবাদে প্রথম বছরের সাফল্য পেয়েছেন কামাল শেখ নামে এক চাষী। ১০ শতক জমিতে এর চাষাবাদ করে তিনি ভাল ফলন ও লাভ পেয়েছেন। তার দেখাদেখি অন্য কৃষকরাও এ মরিচ চাষে আগ্রহী হচ্ছেন। এই কৃষকের বাড়ী কালীগঞ্জ উপজেলার ছৈলাদি গ্রামে।

জানা যায়,তিনি কৃষি বিভাগেও সহযোগীতায় এবারই প্রথম তার ১০ শতক জমিতে সুপারহট জাতের মরিচ চাষাবাদ করেন।  তার জমিতে সারি সারি গাছে ধরেছে প্রচুর মরিচ। নতুন জাতের এ মরিচের বাজারে ভাল চাহিদা থাকায় প্রতিদিন তুলে বাজারে বিক্রি করে তিনি ভাল টাকা পাচ্ছেন। অল্প জমিতে চাষ করেই উৎপাদন ও বাজারদরের ভালো অভিজ্ঞতা পেয়েছেন তিনি।

কামাল শেখের এই জমি এখন আশপাশের কৃষকদের জন্যও শেখার জায়গা হয়ে উঠেছে। নতুন জাতের মরিচের ফলন, পরিচর্যা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দেখতে অন্য কৃষকরাও জমিটি দেখতে আসছেন।

কামাল শেখ জানান ‘কৃষি অফিসের সহযোগিতায় এই জাতের মরিচ চাষের সুযোগ পেয়েছি। অল্প জমিতে চাষ করে ভালো ফলন ও বাজারদর পেয়েছি। এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আগামী বছর আরও বেশি জমিতে মরিচ চাষ করার পরিকল্পনা করছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামাল শেখের জমিতে সুপার হট জাতের মরিচের প্রদর্শনী দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো কৃষকদের উন্নত জাতের মরিচ চাষে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানোর বাস্তব ধারণা দেওয়া।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেছেন, প্রদর্শনী প্লটের মাধ্যমে কৃষকের কাছে শুধু নতুন জাত পৌঁছে দেওয়া নয়। এর সম্ভাবনাও তুলে ধরা হয়। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন স্থানীয় কৃষকদের জন্য ইতিবাচক বার্তা। বাজারে চাহিদা ও দাম বিবেচনায় পরিকল্পিতভাবে এ ধরনের মরিচের আবাদ বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি মসলাজাতীয় ফসলের উৎপাদনও বাড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

1

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

2

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

3

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

4

পানির অভাবে আমন খেত ফাটল

5

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

6

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

7

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

8

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

9

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবার পেল সহায়তা

10

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

11

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

12

মাচায় কুমড়া চাষে লাভবান হচ্ছে কৃষকরা

13

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

14

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

15

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

16

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

17

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

18

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

19

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

20