কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

কৃষি সময় ডেস্কঃ ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রবিবার সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি ঝালকাঠির ভীমরুলী এলাকার ভাসমান পেয়ারার বাজার ও বিভিন্ন পেয়ারা বাগান ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারা চাষি ও বাগান মালিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে পেয়ারা চাষ, উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে বিভিন্ন তথ্য জানেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেছেন, ‘ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার দেখে আমি মুগ্ধ। এখানকার বাজারের কর্মচাঞ্চল্য, কৃষকদের পরিশ্রম এবং উৎপাদিত পেয়ারার গুণগত মানও আমাকে আকৃষ্ট করেছে।’

তিনি বললেন, যুক্তরাষ্ট্রের উষ্ণ ও ক্রান্তীয় অঞ্চলেও পেয়ারা চাষ হয়ে থাকে। দেশটির ফ্লোরিডা, হাওয়াই এবং ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় সীমিত পরিসরে পেয়ারা উৎপাদন করা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি তার দেশের সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।

ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলপথে নৌকায় পেয়ারা কেনাবেচার দৃশ্য দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। রাষ্ট্রদূতের এ পরিদর্শন স্থানীয় পেয়ারা চাষিদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বাগান মালিকরা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

1

বিশ্ববাজারে বড়লেখার উদ

2

মাশরুম চাষে তিন বন্ধুর সাফল্য

3

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

4

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

5

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

6

দুপচাঁচিয়ায় আধুনিক আদা চাষে নতুন পথ

7

হারিয়ে যাচ্ছে গাব

8

কৃষিতে খেলাপি ঋণ ছাড়াল ১৮ হাজার কোটি টাকা

9

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

10

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

11

লক্ষীপুরে বিপুল পরিমাণ সার জব্দ

12

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

এয়ার ফ্লো মেশিন বিতরণ

15

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

16

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

17

জমে উঠেছে পলো উৎসব

18

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

19

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

20