কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

রংপুর প্রতিনিধিঃ বছরজুড়ে হরেক রকম সবজি চাষাবাদ করে মোটা অংকের টাকা আয় করছেন রংপুর অঞ্চলের কৃষকরা। এতে তাদের  নিজেদের ভাগ্য যেমন বদলাচ্ছে,তেমনি স্থানীয় চাহিদা মিটিয়ে সারা দেশের সবজির যোগান দিচ্ছেন তারা। 

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর খরিফ-১ মৌসুমে কৃষকরা ৩০ হাজার ৮৫ হেক্টর জমির নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩১ হাজার ১৩০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ করেছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৫ হেক্টর বেশি। 

গত রবি মৌসুমে রংপুর অঞ্চলে কৃষকরা ৪৪ হাজার ২শ’৮৯ হেক্টর জমিতে শীতকালীন চাষাবাদ করেন। এখান থেকে তারা ১১,৭৭,৮০০ টন ফলন পেয়েছেন। হেক্টরপ্রতি গড় ফলন ছিল ২৬.৫৯ টন।

গত বছর এ অঞ্চলে খরিফ-১ মৌসুমে ২৭ হাজার ১শ’৫০ হেক্টর জমি নানা রকম সবজি চাষাবাদ করেন। এখান থেকে থেকে তারা ৪,৮৯,০৪৪ টন এবং খরিফ-২ মৌসুমে ১৪ হাজার ৯শ’২৫ হেক্টর জমি থেকে ২,৫২,২৮৬ টন সবজি উৎপাদিত হয়েছিল।

এক সময় এ অঞ্চলের কৃষকরা শুধু মাত্র ফসল চাষাবাদের উপর নির্ভর ছিলেন। প্রাকৃতিক দুর্যোগের সেই ফসল চাষাবাদে তারা তেমন একটা লাভবান হতে পারছিলেন না। তবে এখন তারা বছরজুড়ে নিজেদেও জমিতে নানা ধরনের সবিজ চাষাবাদ করছেন। কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা এই সবজি চাষাবাদের মাধ্যমে মোটা অংকের টাকা আয় করছেন। একই সাথে, এই অঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় শাকসবজি চাষ নারী ও পুরুষ কৃষি শ্রমিকদের জন্য সারা বছর ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
শাকসবজি চাষের মতো অত্যন্ত লাভজনক কৃষি কার্যক্রমের মাধ্যমে তাঁরা গ্রামীণ অর্থনীতিকেও সচল ও গতিশীল রাখছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা জানিয়েছেন যে, শাকসবজি চাষ একটি লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। এটি কৃষকদের নতুন শস্য বিন্যাস ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মূল ভূখণ্ড এবং নদীর অববাহিকার চরাঞ্চলÑউভয় জায়গাতেই অধিক জমিতে শাকসবজি চাষে উদ্বুদ্ধ করছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামের কৃষক মফিজার রহমান এবং কাউনিয়া উপজেলার বালাপাড়া গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, গত বছর ভালো মুনাফা পাওয়ায় এবার তারা আরও বেশি জমিতে গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করেছেন।
রংপুর সিটি মার্কেটের সবজি বিক্রেতা হাফিজুর রহমান জানান,কৃষকরা অধিক লাভের আশায় সব ঋতুতেই সবজি চাষ করায় ভোক্তারা সারা বছরই স্থানীয় বাজারে বিভিন্ন ধরনের সবজি পাচ্ছেন।

ডিএই-এর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, এই অঞ্চলে সারা বছর শাকসবজি চাষের মাধ্যমে অনেক কৃষক তাঁদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। সারা বছর ধরে প্রতিটি মৌসুমে বাম্পার ফলন ও লাভজনক দাম পাওয়ার ফলে কৃষকরা এই অঞ্চলের মূল ভূখণ্ড, চরাঞ্চল এবং বসতবাড়ির আঙিনায় সবজি চাষের আওতায় আরও বেশি জমি নিয়ে আসছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

1

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

2

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

3

ন্যাড়া হচ্ছে গারো পাহাড়

4

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

5

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

6

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

7

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

8

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

9

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

10

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

11

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

12

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

13

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

14

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

15

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

16

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

17

দুই লজ্জাবতী বানর উদ্ধার

18

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

19

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

20