কৃষি সময়
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 

কঙ্বাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৫ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করেছে বিজিবি ও উপজেলা কৃষি কার্যালয়। ভোলার তজুমুদ্দিন থানাধীন মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৬০ বস্তা সার জব্দ করেছে কোস্ট গার্ড।

রোববার উপজেলার মরিচ্যা বাজারসংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয় ৩০০ বস্তা সার। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অংশ নেন ৩০ বিজিবি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কঙ্বাজার থেকে টেকনাফের দিকে নেওয়ার পথে মরিচ্যা চেকপোস্টে ট্রাকটি থামিয়ে এসব সার জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য বরাদ্দ করা এসব ইউরিয়া সার কঙ্বাজার থেকে টেকনাফ হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পরে অভিযানে ট্রাক থেকে ৩০০ বস্তা সার জব্দ করা হয়।

এদিকে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ভোলার তজুমুদ্দিন থানাধীন মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ পাচার কাজে ব্যবহৃত ১ টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, চোরাকারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডি ট্রলারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগুন চাষে মাঈনের সাফল্য

1

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

2

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

3

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

4

তরমুজ চাষে কৃষকের সাফল্য

5

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

6

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

7

৮টি ব্র্যান্ডের ক্রিমে ভয়াবহ মার্কারিঃ ব্যবহার থেকে বিরত থাক

8

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

9

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

10

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

11

সিরাজগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে রোপা আমন আবাদ

12

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

13

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

14

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

15

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

16

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

17

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

18

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

19

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

20