কৃষি সময়
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগুন চাষে মাঈনের সাফল্য

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ 
বেগুন চাষাবাদে ব্যাপক সাফল্য পেয়েছেন মাঈন উদ্দিন নামে এক কৃষক। তিনি মালচিং পদ্ধতিতে এ চাষাবাদ করে অল্প খরচে অধিক উৎপাদন করে এখন মোটা অংকের টাকা আয় করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ কৃষক এর আগে সেলুন ব্যবসা করতেন। আগ্রহ থেকে এবার তিনি কৃষি বিভাগের পরার্মশে বি-স্ট্রং প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উন্নত জাতের বীজ ব্যবহার করে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করেন। নতুন এ পদ্ধতিতে চাষ করে ভালো ফলন পাওয়ায় তার মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা।
 
মালচিং পলিথিনে ঢাকা জমিতে সারি সারি বেগুনগাছ। গাছগুলোতে ঝুলছে অসংখ্য বেগুন। নিয়মিত পরিচর্যার পাশাপাশি মাঈন উদ্দিন নিজেই জমি থেকে বেগুন সংগ্রহ করছেন। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৪৫ কেজি বেগুন সংগ্রহ করা হচ্ছে। আরও প্রায় দুই মাস এ জমি থেকে বেগুন সংগ্রহ করা যাবে।
 
মাঈন উদ্দিন বলেন, আমার বাবা কৃষিকাজ করতেন। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মাঠে যাওয়া-আসা করতাম। তখন থেকেই কৃষির প্রতি ভালো লাগা তৈরি হয়। শুরুতে বিভিন্ন সবজি চাষ করেছি। এবার কৃষি অফিসের পরামর্শে প্রথমবার মালচিং পদ্ধতিতে পার্পল কিং জাতের বেগুন চাষ করি। আগে এভাবে চাষ করিনি। মালচিং দেওয়ার পর জমিতে আগাছা কম হয়েছে। মাটিতে আর্দ্রতাও ভালো থাকছে। গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে।

নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, বি-স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঈন উদ্দিন মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে ভালো ফলন ও বাজারমূল্য পেয়েছেন। মাঈন উদ্দিনের সাফল্য দেখে চলতি মৌসুমে প্রায় চার বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষের পরিকল্পনা করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

1

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

2

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

3

পাহাড়ে হাতির অভয়াশ্রম

4

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

5

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

6

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

7

ভাসমান বেডে চাষাবাদ করে লাভবান হচ্ছে কৃষকরা

8

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

9

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

10

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

11

ত্রিশালে জমজমাট পলো উৎসব

12

পাখির ডিম দেখতে পার্কে ভিড়

13

এসিড বর্জ্যে ফসলহানি

14

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

15

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

16

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

17

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

18

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

19

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

20