কৃষি সময়
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড়

কৃষি সময় ডেস্কঃ 
নেত্রকোনার কেন্দুয়ায় এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. আরাধন মিয়া। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর মোড় বাজারের মাংস ব্যবসায়ী আরাধন মিয়ার একটি ভিডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ ওঠে, তিনি পার্শ্ববর্তী ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এলাকা থেকে মরা গরুর মাংস কিনে এনে নিজ দোকানে বিক্রি করেছেন। 

ঘটনা জানাজানি হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশে অফিস সহকারী কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাটিতে পুঁতে রাখা গরুর মাংসের সত্যতা পান। তবে মাংসটি সত্যিই মরা গরুর ছিল কি না এবং এর কিছু অংশ বাজারে বিক্রি হয়েছে কি না - তা নিয়ে প্রশাসনিক কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন মেলেনি।

জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

1

সাম্মাম চাষে দুই উদ্যোক্তার ভাগ্য বদল

2

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

3

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

4

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

5

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

6

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

7

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

8

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

9

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

10

কাপাসিয়ায় গরু চুরির হিড়িক

11

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

12

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

13

মুন্সীগঞ্জে সবজি চারা বিক্রিতে ধস

14

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

15

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

16

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

17

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

20