কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ অঞ্চলে ঝড়ের আভাস

কৃষি সময় ডেস্কঃ আজ দেশের পাঁচটি অঞ্চলে দুপুরের মধ্যে  ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গতকাল দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে মারা গেলো দুজন

1

জলাবদ্ধতায় ২শ বিঘা জমিতে চাষাবাদ বন্ধ

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

4

কানসাট আম বাজার এখনো জমজমাট

5

দেশি মাছ চাষ করে ঘুরে দাঁড়াচ্ছে রংপুরে চাষিরা

6

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

7

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

8

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

9

তিন বিভাগে বন্যার শঙ্কা

10

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

11

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

12

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

13

ওল চাষে রূপকের ভাগ্য পাল্টেছে

14

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

15

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

16

চাহিদার ৪ গুণ বেশি শাক-সবজি উৎপাদন রংপুরে

17

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

18

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

19

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

20