কৃষি সময়
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি ড্রেনের সমস্যায় পানি নিষ্কাসন বন্ধ হয়ে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সামান্য ঝড়-বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে শত শত পরিবার চরম সমস্যায় দিন পার করছে। এমন দুর্ভোগ উপজেলার বেতাগী ইউনিয়নের মাইজপাড়া এলাকায়। 

জানা যায়, উপজেলার মাইজপাড়া এলাকার কমর আলী বাড়ি সড়কের প্রায় অর্ধকিলোমিটারজুড়ে স্থায়ী জলাবদ্ধতা বিরাজ করছে। এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। এর ফলে স্থানীয় কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে দীর্ঘ ১০ বছর ধরে কোনো অনেক কৃষি জমিতে ফসল চাষাবাদ করা যাচ্ছে না। বর্ষা মৌসুম ছাড়াও বছরের অধিকাংশ সময় কৃত্রিম এই জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করে। এতে চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। স্থানীয়রা এ সমস্যার সমাধানের জন্য প্রশাসনের বিভিন্ন দফথরের কাছে বার বার আবেদন করেও কোন প্রতিকার পাচ্ছেন না। ফলে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। 

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, দ্রুত একটি পরিকল্পিত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

1

শেরপুরে সবজি চাষে নীরব বিপ্লব

2

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

3

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

4

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

5

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

6

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

7

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

নোয়াখালীতে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

10

৫০ প্রজাতির দেশি মাছ এখন বিলুপ্তির পথে

11

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

12

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

13

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

14

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

15

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

16

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

17

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

18

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

19

জেলের জালে ধরা এক মণের কাতলা

20