কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৯ টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। 
সোমবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

জব্দকৃত জিরাগুলো ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে।

 মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সিলেট থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাক থেকে ভারতীয় ৮ হাজার ৭৩০ কেজি (প্রায় ৯ টন) অবৈধ জিরা জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত জিরা ও ট্রাক আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়াসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

2

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

3

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

4

বৃষ্টিতে কোটি টাকার সবজির চারা নষ্ট

5

লংগান চাষে সাফল্য পেয়েছেন প্রিয়দর্শী চাকমা

6

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

7

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

8

কাজিপুরে সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

11

সার নিয়ে হার্ডলাইনে সরকার

12

৩ শ’বস্তা সার সহ আটক ১

13

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

14

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

15

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

16

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

17

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

18

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

19

সাম্মাম চাষে জসীমউদ্দিনের সফলতা

20