কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

মৌলভীবাজার প্রতিনিধিঃ  আহত বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ রঞ্জন দেব (৭৮) মারা গেছেন। 
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং দেশের অন্যতম বন্যপ্রাণী সংরক্ষণবিদ ছিলেন। 

জানা যায়, ১৯৯১ সালের একটি দুর্ঘটনা তার জীবনের মোড় বদলে দেয়। সে সময় বনের ভেতর একটি ভালুকের মুখোমুখি হন তিনি। ভালুকের আক্রমণে তিনি গুরুতর আহত হন এবং তার ডান চোখ ও মুখের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরই তিনি চিরতরে শিকারের পথ ছেড়ে দেন এবং অবলা বন্যপ্রাণী সংরক্ষণে নিজের জীবন উৎসর্গ করেন। জীবনের সিংহভাগ সময় তিনি বিলীন হতে চলা প্রকৃতির ভারসাম্য রক্ষা ও বিপন্ন প্রাণীদের সেবায় উজাড় করে দিয়েছেন।

লোকালয়ে কোনো বন্যপ্রাণী ঢুকে পড়লে সীতেশ বাবু স্থানীয়দের সচেতন করতেন, যাতে কেউ প্রাণীগুলোকে পিটিয়ে না মারে। খবর পেলেই তিনি ছুটে যেতেন সেগুলোকে অক্ষত উদ্ধার করতে। তার এই মহতী প্রয়াসের কারণে তিনি বন্যপ্রাণীদের শেষ আশ্রয়স্থল।

শুধু বন্যপ্রাণীদের চিকিৎসা, লালন-পালন ও পুনর্বাসনের জন্য সীতেশ নিজ উদ্যোগে শ্রীমঙ্গলে গড়ে তোলেন ‘বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন’। লোকালয়ে চলে আসা, আহত কিংবা পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া প্রাণীদের এখানে এনে নিবিড় সেবা দেওয়া হতো। বছরের পর বছর ধরে ঝড়-বৃষ্টি বা মানুষের নির্মমতার শিকার হওয়া অসংখ্য মায়াহরিণ, মেছোবাঘ, বিরল প্রজাতির পাখি, অজগর ও লজ্জাবতী বানরের মতো প্রাণীকে তিনি নিজ হাতে সুস্থ করে তুলেছেন। সেবা ফাউন্ডেশনে সুস্থ হয়ে ওঠার পর প্রাণীগুলোকে তিনি আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন প্রাকৃতিক বনে অবমুক্ত করতেন, যা বনের জীববৈচিত্র্য রক্ষায় বিশাল ভূমিকা রেখেছে।

প্রাণী প্রেমী সীতেশ রঞ্জন দেবের প্রয়াণে তার পরিবার-পরিজন, শুভাকাঙ্ক্ষী ও পরিবেশবাদীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

1

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

2

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

3

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

4

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

5

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

6

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

7

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

8

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

9

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

10

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

11

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

12

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

13

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

14

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

15

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

16

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

17

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

18

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

19

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

20