কৃষি সময়
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ায় এবার আউশের ভাল ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। মাঠে মাঠে চলছে ধানকাটা। কৃষকরা বলছেন,আবহাওয়া অনূকুল থাকায় এই ফলন হয়েছে। 

বগুড়ার নন্দীগ্রাম সহ বিভিন্ন উপজেলার মাঠে এখন চলছে আউশ ধান কাটার ধুম। ধান কেটে কেউ বাড়িতে এনে মাড়াই করছেন। কেউ রোদে ধান শুকাচ্ছেন। ঘরে বাইরে কৃষক-কৃষাণীরা সবাই এই ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৬৩৩ হেক্টর জমিতে আউশ ধানের চাষাবাদ হয়েছে। এসব জমিতে কৃষকেরা ব্রি-৯৮, ব্রি-৪৮ ও বিনা-৭ জাতের আউশ ধান চাষ করেছেন। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটা শুরু হয়েছে এবং অধিকাংশ জমিতে কর্তন প্রায় শেষের দিকে।

আউশ ধান চাষে প্রকৃতির বৃষ্টির ওপর অনেকটাই নির্ভর করতে হয়। ফলে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে অতিরিক্ত সেচের প্রয়োজন পড়ে না। এতে সেচ বাবদ বাড়তি খরচ কমে যায়। চলতি মৌসুমে প্রয়োজনীয় সময়ে বৃষ্টিপাত হওয়ায় ধানের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে। পাশাপাশি জমিতে তেমন বড় ধরনের পোকামাকড়ের আক্রমণ না থাকায় কৃষকদেরও বাড়তি বিড়ম্বনায় পড়তে হয়নি।

উপজেলার হাটলাল গ্রামের কৃষক সাইদুর রহমান জানান, এ বছর তিনি ৮ বিঘা জমিতে আউশ ধানের চাষ করেছেন। ইতোমধ্যে ধান কাটা শেষ হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৬ থেকে ১৭ মণ করে ধান পেয়েছেন। প্রতি বিঘা জমিতে প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা উৎপাদন খরচ হয়েছে। বর্তমানে ধানের দাম ভালো থাকায় বেশি লাভের আশা করছেন।

নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক জানান, এ বছর পানির কোনো অভাব ছিল না। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সার পাওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। এ উপজেলায় আউশ ধান কাটার উৎসব শুরু হয়েছে। এবার উপজেলার কৃষকেরা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন করতে সক্ষম হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকায় কিছু দিনের মধ্যেই ধান কর্তনের কাজ শেষ হবে।ধানের বাজারদর ভালো থাকলে চলতি মৌসুমে কৃষকেরা উৎপাদন খরচ মিটিয়ে লাভবান হতে পারবেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

1

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

2

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

3

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

4

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

5

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

6

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

7

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

8

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

9

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

10

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

11

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

12

তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন অসিতের

13

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

14

চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে

15

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

16

বেনাপোলে বাড়ছে মিষ্টি আখের চাষ

17

টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রত

18

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

19

গাইবান্ধায় বীজতলা তলিয়ে আমন উৎপাদন হুমকিতে

20