কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৩ ঘোড়া জবাই ৯ জনের কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ 
মানিকগঞ্জের একটি ফ্যাক্টরির গোডাউনে ১৩টি ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের মধ্যে একজনকে এক বছর এবং অপর আটজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলার জাগীর এলাকার একিট ফ্যাক্টরির গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিক্তা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে জাগীর এলাকার একটি পুরোনো ফ্যাক্টরির গোডাউনে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় সেখানে ঘোড়া জবাই ও মাংস প্রক্রিয়াজাত করার সময় ৯ জনকে আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার লুৎফর রহমানের ছেলে মিজানুর রহমান, গাজীপুরের তেলিপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে রুবেল, জামালপুরের তুলসীপুর এলাকার জিল হাফেজের ছেলে সোহেল রানা, ঢাকার বাড্ডা এলাকার নিয়ামত মিয়ার ছেলে ইমন হাসান, একই এলাকার আব্দুর রহমানের ছেলে তুহিন, গাজীপুরের দিঘিরচালা এলাকার কালো মিয়ার ছেলে ইব্রাহিম খলিল, ঢাকার বাড্ডা এলাকার নেয়ামতুল্লাহর ছেলে মাসুদ জানা, টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার আদম আলীর ছেলে হুমায়ুন কবির এবং ঢাকার বড় বেরাত এলাকার আব্দুর রহমানের ছেলে মারুফ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

1

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

2

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

3

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

4

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

5

আদালতে সশরীরে হাজির মহিষ

6

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

7

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

8

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

9

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

10

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

11

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

12

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

13

৯ জেলায় ঝড়ের আভাস

14

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

15

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

16

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

17

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

18

বন্যাকবলিত পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

19

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

20