কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার চকরিয়া উপজেলায় সংরক্ষিত বনভূমির জায়গা দখর করে মুরগির খামার, ফলের বাগান গড়ে তোলা হচ্ছে। এ ঘটনা ঘটছে খুটাখালী ও ফুলছড়ি রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে। বন বিভাগ ও পুলিশ একাধিক মামলা করলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দখল ও অবৈধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

জানা যায়,চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নরপাড়ি, গোদারপাড়ি, হরিখোলা ও কচুতলিয়া এলাকায় সংরক্ষিত বনভূমির বিস্তীর্ণ অংশ দখল করা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রাকৃতিকভাবে জন্মানো গাছপালা কেটে বনভূমি সমতল করে সেখানে মুরগির খামার ও ফলের বাগান গড়ে তোলা হয়েছে। প্রভাবশালী একটি চক্রের নেতৃত্বে বছরের পর বছর ধরে বনের জমি দখল কওে এসব করা হচ্ছে। 

 এ ছাড়া খুটাখালী ছড়া খাল ও আশপাশের এলাকা থেকে দিন-রাত স্কেভেটর ও ড্রেজার দিয়ে অবৈধভাবে বালি ও মাটি উত্তোলনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এতে বনাঞ্চল, পরিবেশ এবং বসতভিটা হুমকির মুখে পড়ছে।

এই বনভূমি দখলকারীদের বিরুদ্ধে বন বিভাগ একাধিক মামমলা করলেও কার্যকর পদক্ষেপ না নেয়ায় থেমে নেই দখল কর্মকান্ড। 

স্থানীয় আইনজীবী ইয়াসমিন আক্তার হ্যাপী জানান,বনভূমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। সম্প্রতি আমার মহিষের পাল সেখানে গেলে একটি বাছুরকে কুপিয়ে হত্যা করা হয় এবং আরেকটি নিখোঁজ রয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় দীর্ঘদিন ধরে বনভূমি দখল চলছে। মাঝে মধ্যে মামলা হলেও কার্যকর উচ্ছেদ অভিযান পরিচালিত হয় না। দখলের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ রয়েছে।

কঙ্বাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, এসব দখলের বিরুদ্ধে আমরা একাধিক মামলা করেছি। মামলা করার পরও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা আদালত কেন ব্যবস্থা নিচ্ছে না, সে বিষয়ে আদালতের কাছেই জানতে হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী দিনে কৃষক কার্ডে প্রণোদনা পাচ্ছেন ১১০৩৬৪ কৃষক- কৃষি

1

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

2

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

3

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

4

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

5

মাধবদীতে ২ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

6

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

7

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

8

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

9

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

10

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

11

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

12

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁচা মরিচ ৩০০ টাকার ঘরে

13

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

14

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

15

সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

16

মহাসড়ক অবরোধ করে পোলট্রি খামারিদের বিক্ষোভ

17

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

18

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

19

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

20