কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

কৃষি সময় ডেস্কঃ 
কঙ্বাজারে খায়রুল আমিন (২৮) নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। 

সোমবার ভোরে মহেশখালী চ্যানেলে ধরা পড়ে মাছটি। পরে সকালে মাছটি বাজারে নিয়ে এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
স্থানীয় জেলে ও এলাকাবাসী জানালেন, ছোট মহেশখালী ইউনিয়নের জেলে খায়রুল আমিন দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। আশপাশের জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়লেও এতদিন তার জালে ধরা পড়েনি। কিন্তু বড় মাছ পাওয়ার আশা ছাড়েননি খায়রুল।

স্থানীয় জেলেরা আরও জানালেন, গতকাল রবিবার রাত ৩টার দিকে নৌকা নিয়ে মাছ ধরতে বের হন খায়রুল আমিন। মহেশখালী চ্যানেলের শাপলাপুর বারিয়াপাড়াসংলগ্ন এলাকায় তিনি জাল পাতেন। সোমবার ভোরে জালটি তুলতে গিয়ে দেখেন আটকা পড়েছে বড় আকারের কোরাল মাছটি।

মাছটি নিয়ে ঘাটে ফিরলে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে সকালে মাছটি গোরকঘাটা বাজারে নেওয়া হলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকায় বিক্রি করা হয়। বড় মাছটি ধরতে পেরে বেশ উৎফুল্ল খায়রুল আমিন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

1

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে-তথ্

2

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

3

রাজবাড়ীতে দেশি মাছের উৎপাদনে ফিরছে সুদিন

4

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

5

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

8

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

9

বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজিপুরে কাঁচাবাজারে মুল্য বৃদ্ধি

10

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

11

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

12

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

13

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

14

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

15

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

16

নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

17

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

18

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বা

19

অসময়ের টমেটো চাষে তিন গুণ লাভ

20