কৃষি সময়
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কপোতাক্ষ নদের পাড় দখল করে ময়লার ভাগাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে পৌরসভার বিরুদ্ধে। প্রতিদিন শহরের বিভিন্ন মহল্লার বাসা বাড়ি থেকে মযলা সংগ্রহ করে এখানে ফেলা হচ্ছে। এতে একদিকে নদের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও দূষণ।

মহেশপুর পৌরসভা মোড় থেকে কপোতাক্ষ নদের পাড় হয়ে জলিলপুর অভিমুখী সড়কের পাশে এখন গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। এই ময়লার ভাগাড়ের উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ফলে পথচারীরা মুখে কাপড় ও মাস্ক দিয়ে চলাচল করতে হচ্ছে।  শুধু পথচারীই নয়। দুর্গন্ধে মাছের বাজারেও ভোগান্তিতে রয়েছেন ব্যবসায়ীরা।
 আশেপাশের বাসিন্দারাও দূষণ-দুর্গন্ধে অতিষ্ঠ। 
মহেশপুর পৌরসভা প্রায় চার বছরের বেশি সময় ধরে এখানে প্রতিদিন শহরের বিভিন্ন মহল্লার ময়লা আর্বজনা এনে এখানে ফেলে ভাগাড় তৈরি করেছে। যা এখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলেছে। 

স্থানীয় বাসিন্দা পরশ দাস বলেন, পৌরসভার গাড়িতে করে প্রতিদিন কপোতাক্ষ নদের পাড়ে রাস্তার পাশে ময়লা ফেলে রেখে যায়। ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা বৃষ্টি হলেই সড়কের ওপর চলে আসে। দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচল করা যায় না। নদের পানিও নোংরা হচ্ছে ময়লা-আবর্জনা মিশে।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. সাজ্জাদ হোসেন বলেন, পৌর বাসিন্দাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত জায়গায় পৌরসভার ডাম্পিং স্টেশন তৈরির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাস্তা সংক্রান্ত জটিলতায় আমরা এখন পর্যন্ত পৌরসভার নতুন ময়লার ভাগাড়ে বর্জ্য স্থানান্তরের কাজ শুরু করতে পারিনি। তবে এ নিয়ে কার্যক্রম চলমান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

3

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

4

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

5

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

6

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

7

বজ্রপাতে মারা গেলো দুজন

8

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

9

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

10

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

11

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

12

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

13

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

14

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

15

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

18

বলদা খাল এখন ময়লার ড্রেন

19

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

20