কৃষি সময় ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে জেলি মেশোনো ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা মাছ জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। এ ঘটনায় এক মাছ ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ঈশ্বরদী পৌর শহরের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।
জানা যায়, চিংড়ি মাছে জেলি বা ক্ষতিকর পদার্থ ঢ়ুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রির অভিযোগের ভিত্তিতে ঈশ্বরদী মাছ বাজারে অভিযান চালানো হয়।
বাজারের বিভিন্ন দোকান পরিদর্শনের একপর্যায়ে একটি দোকানে সন্দেহজনক চিংড়ি দেখতে পান কর্মকর্তারা। পরীক্ষা-নিরীক্ষার পর মাছগুলোতে জেলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে দোকান থেকে বিক্রির জন্য রাখা ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
কৃ/স/জয়