কৃষি সময়
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি তৈরি করে আয়ের নতুন পথ খুঁজে নিয়েছেন শত শত নারী। গৃহস্থালির কাজের ফাঁকে তারা এই বড়ি তৈরি করে বিক্রির মাধ্যমে প্রতি মাসে ভাল টাকা আয় করছেন। যা তাদের অনেকের সংসারের সচ্ছলতা এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে তারা এ কাজের সাথে জড়িত। এখানকার কুমড়া বড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে সারা দেশে।

চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে প্রতিটি বাড়ির আঙিনায় এখন বড়ি তৈরির উৎসব চলছে। মূলত চাল কুমড়া, মুলা, মানকচু ও শসার মণ্ডের সঙ্গে মাষকলাইয়ের ডাল মিশিয়ে এই সুস্বাদু বড়ি তৈরি করা হয়। ভোর থেকে ডাল বাটা আর কুমড়া কোরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন গৃহবধূরা। এরপর নিপুণ হাতে চাটাই কিংবা পাতলা কাপড়ের ওপর সারি সারি বড়ি বসিয়ে রোদে শুকানো হয়।

ব্রহ্মগাতি গ্রামের স্মৃতি ভট্টাচার্য জানান,আগে শুধু নিজেদের খাওয়ার জন্য বানালেও এখন তিনি ফরমাশ অনুযায়ী বিক্রিও করছেন। স্থানীয় বাজারে প্রতি কেজি কুমড়া বড়ি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। চাহিদাও বেশ ভালো, অনেকেই অগ্রিম টাকা দিয়ে রাখছেন।

উপজেলার দুর্গাপুর গ্রামের সবজি চাষি সুব্রত মণ্ডল জানান, চিতলমারীতে প্রচুর পরিমাণে চাল কুমড়া চাষ হয়। অনেক সময় জমি থেকে সব কুমড়া বিক্রি হয় না। সেই অবিক্রীত কুমড়া নষ্ট না করে তা দিয়ে বড়ি তৈরি করা হচ্ছে। এতে একদিকে যেমন অপচয় কমছে, অন্যদিকে বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় গৃহবধূ চম্পা হীরা ও মীরা রানী বলেন, ‘চাল কুমড়া আর মাষকলাইয়ের ডালের বড়ির স্বাদই আলাদা। মাছের ঝোল বা নিরামিষ তরকারিতে এই বড়ি দিলে স্বাদ বহুগুণ বেড়ে যায়। শহরের মানুষের কাছেও এর ব্যাপক চাহিদা রয়েছে।’

চিতলমারীর এই গ্রামীণ নারীদের হাতে তৈরি বড়ি এখন স্থানীয় অর্থনীতির এক নতুন শক্তি। ঘরে বসে নারীদের এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ ও ঋণের ব্যবস্থা করলে এই ক্ষুদ্র শিল্পটি আরও বড় আকার নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

1

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

2

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

3

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

4

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

5

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

6

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

7

মাটিরাঙ্গা সীমান্তে ভারতীয় ১০ গরু জব্দ

8

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

9

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

10

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

11

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

12

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

13

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

14

কৃষি সম্প্রসারণ অধিদফতরে তৃতীয় গ্রেডের পদোন্নতিতে জ্যোষ্ঠতা

15

সিরাজগঞ্জের কাজিপুরে কাঁচা মরিচ ৩০০ টাকার ঘরে

16

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

17

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

18

চায়না ম্যাজিক জাল ধ্বংস

19

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

20