কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ দ্রুত নির্মাণ করা হবে : বাণিজ্যমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ
সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ সম্প্রসারণে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন,  শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী এর পরিধি আরও বাড়ানো হবে।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেট প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে বাংলাদেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেজিং ও রপ্তানির অবকাঠামো গড়ে উঠলে কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপকৃত হবেন। একই সঙ্গে কৃষিপণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের কৃষিপণ্যের প্রবেশের সুযোগ বাড়বে।

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন এবং কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

1

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

2

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

3

খাতুনগঞ্জে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব

4

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

5

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

6

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

7

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

8

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

9

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

10

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

11

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

12

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

13

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

14

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

15

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

16

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

17

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

18

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

19

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

20