কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
চট্রগ্রামে সংরক্ষিত বনভূমি দখল রুখে দিয়েছে বন বিভাগ। দক্ষিণ বন বিভাগের আওতায় সাতকানিয়া পদুয়া রেঞ্জের হলুদিয়া এলাকার উদ্দুরিক্যা পাড়ায় শুক্রবার এ ঘটনা ঘটে। 

জানা যায়, ওই বনভূমিতে কয়েক দশক আগে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ ছিল। বনখেকোরা সেখান থেকে অধিকাংশ গাছ কেটে নিয়ে যায়। ওই সময় বনভূমির বেশ কিছু অংশ স্থানীয় রাজনৈতিক নেতার দখলে ছিলো। সরকার পতনের পর সেটি দখলে নেয় আরেকটি গ্রুপ। ঘটনার দিন দখলকারীরা ওই বনভূমির আগাছা পরিষ্কার কওে সেখানে ফলদ গাছ লাগানোর চেষ্টা করে।

 খবর পেয়ে বড় দুয়ারা বিট কাম চেক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে কয়েকটি দা ও চারা ফেলে তারা পালিয়ে যান। পরে বন বিভাগ তাদের ফেলে যাওয়া দা ও চারাগুলো কার্যালয়ে নিয়ে আসেন। এক সময় এখানে বড় বড় শালগাছ ছিলো। সেগুলোর এখন কোন অস্তিত্ব নেই। এই ফাঁকা জায়গায় ফলের চারা রোপন করে দখলের চেষ্টা চালায় গ্রুপটি। 

বর্ষা মৌসুম এলেই সরকারি বনভূমির ফাঁকা অংশে বিভিন্ন ফলদ ও লাভজনক গাছের চারা রোপণ করে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন কতিপয় সিন্ডিকেটের সদস্যরা। প্রথমে কয়েকটি চারা রোপণ, এরপর পরিচর্যার নামে নিয়মিত যাতায়াত ও পরে সীমানা নির্ধারণ করে সরকারি বনভূমির ওপর ব্যক্তিগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা দীর্ঘদিনের।

বড় দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা (ডেপুটি রেঞ্জার) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে কিছু ফলদ চারা আমরা সেখান থেকে নিয়ে এসেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে। এ ছাড়া ওই বনভূমির ফাঁকা অংশে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের তিন পাটকল আবার চালু হচ্ছে

1

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

2

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

3

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

4

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

5

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

6

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১০০ কোটি টাকার ভর্তুকি

7

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

8

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

9

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

10

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

11

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

12

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

13

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

14

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

15

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

16

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

17

বিক্রয়কেন্দ্র না থাকায় সংকটে লতিরাজ কচুর সম্ভাবনা

18

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20