কৃষি সময়
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কের পাশে ময়লার ভাগাড়

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে জন জীবন এখন অতিষ্ঠ। সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ময়লা আর্বজনা সংগ্রহ করে এখানে ফেলে বর্জ্য পাহাড় গড়ে তুলেছে। যার দুগন্ধে মহাসড়ক দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। এই বর্জ্যর ভাগাড় আশে পাশের কয়েকটি এলাকার মানুষের জীভন বিষিয়ে তুলেছে। গাজীপুরে কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে গড়ে তোলা হয়েছে এই ময়লার ভাগাড়। 

মহাসড়কের পাশে একাংশ দখল করে ময়লার গাড়ি দাঁড় করিয়ে বর্জ্য ফেলায়। ব্যস্ততম এই মহাসড়কের একটি লেন কার্যত সংকুচিত হয়ে পড়েছে। এতে ঢাকা থেকে টাঙ্গাইল ও উত্তরবঙ্গগামী এবং টাঙ্গাইলসহ উত্তরাঞ্চল থেকে ঢাকামুখী যানবাহনকে অনেকটা ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ময়লার গাড়ি আসা-যাওয়ার সময় যানজট আরও তীব্র হচ্ছে।

এই ময়লার ভাগাড়ের পাশ দিয়ে বয়ে গেছে নদী। আর সাথে রয়েছে মহাসড়ক। যেখান দিয়ে প্রতি নিয়তো হাজার হাজার যানবাহনের চলাচল। অথচ এমন গুরুত্বপূর্ণ জন চলাচলের স্থানে ময়লার ভাগাড় গড়ে তুলেছে খোদ সিটি কর্পোরেশন। প্রদিনি শহরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগ্রহ করা শত শত টন বর্জ্য এখানে ফেলা হচ্ছে। অতিগুরুত্বপূর্ণ এই মহাসড়কের অর্ধেক রাস্তায় সারি সারি রাখা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের গাড়ি। দিনভর এখানে চলে যানবাহনের সাহায্য বর্জ্য নিয়ন্ত্রণ। 

দীর্ঘদিন এখানে ময়লা ফেলায় এটি এখন ময়লার পাহাড়ে রুপ নিয়েছে। এখান দিয়ে চলাচলের সময় গন্ধে যানবাহনের যাত্রীদের দম বন্ধ হয়ে আসে। অনেকেই বমি করে ফেলেন। দীর্ঘ দিন ধরে জমে থাকা ময়লার স্তূপ থেকে বৃষ্টির পানি ও বর্জ্য মিশে তৈরি হচ্ছে কালো ও দুর্গন্ধযুক্ত তরল। সেই পানি চুইয়ে পড়ছে মহাসড়কের ওপর। সড়কে পাশে কাদার সৃষ্টি হচ্ছে। যানবাহনের চাকার সঙ্গে কাদা ছিটকে পড়ছে পথচারী ও আশপাশের মানুষের শরীরে। পাশাপাশি পচা বর্জ্যরে দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছে। ঝড় বৃষ্টিতে বর্জ্যর পঁচা পানি নদীতে মিশে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে। 

স্থানীয়রা বলছেন, বর্জ্যরে দুর্গন্ধের কারণে স্বাভাবিকভাবে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। আশপাশের দোকান, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রভাব পড়ছে। তাছাড়া ময়লার স্তূপে দীর্ঘ দিন ধরে পচে থাকা বর্জ্যরে কারণে সেখানে মাছি, মশা ও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। বড় বড় পোকামাকড় বের হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে।

এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, আমরা ময়লা ফেলার বিকল্প জায়গা ব্যবস্থা করছি। ব্যবস্থা হলে এই সমস্যা থাকবে না। আমরা বড় ধরনের ঝামেলায় পড়ে আছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলার দাম কমায় ক্ষতিগ্রস্থ চাষীরা

1

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

4

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

5

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

6

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

9

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

10

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

11

আদালতে সশরীরে হাজির মহিষ

12

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

13

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

14

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

15

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

16

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

কুড়িগ্রামে কেঁচো সারের ব্যবহার বাড়ছে

19

বিষ দিয়ে কৃষককের ধান পুড়িয়ে দেবার অভিযোগ

20