কৃষি সময়
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষ দিয়ে পুকুরের ৩৫ লাখ টাকার মাছ নিধন

কৃষি সময় ডেস্কঃ 
নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলার জয়সাড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুকুরের মাছগুলো ভেসে ওঠায় কান্নায় ভেঙে পড়েন মাছচাষি বাবলু প্রামাণিক।

মাছচাষি বাবলু প্রামাণিক জানান, গত প্রায় তিন বছর ধরে নিজ এলাকার দুই বিঘা আয়তনের একটি পুকুরে বাণিজ্যিকভাবে তিনি মাছ চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি ওই পুকুরে বিশেষভাবে শিং মাছ চাষ করেছিলেন। কিন্তু শনিবার ভোরে নিয়মিত পরিচর্যার অংশ হিসেবে পুকুর পাড়ে গিয়ে তিনি দেখতে পান মাছগুলো পানির উপরে ভেসে উঠে অস্বাভাবিকভাবে ছটফট করছে। 

মাছগুলো বাঁচানোর শেষ চেষ্টা ও আকস্মিক এই সর্বনাশে মাথায় হাত পড়ে যায় বাবলু প্রামাণিকের। জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম এই পুকুরের মাছ নষ্ট হয়ে যাওয়ায় তিনি কান্নায় ভেঙে পড়েন। 

 এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে রাণীনগর থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। সেখান থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

1

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

2

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

3

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

4

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

5

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

6

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

7

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

8

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

9

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

10

ভিয়েতনামী কালো ধান চাষে সফল যুবক

11

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

12

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

13

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

14

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

15

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

16

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

17

পদ্মার পানিতে ডুবে ক্ষতির মুখে কৃষক

18

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

19

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

20