কৃষি সময়
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 
সিরাজগঞ্জের কাজিপুরে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা করণে স্প্রে মেশিন ও অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন  বিতরণ করা হয়েছে।

 শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে স্প্রে মেশিনও উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  চিত্রা রাণী সাহা, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল হাসান,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মনোজিদ কুমার নন্দী প্রমুখ। 

অনুষ্ঠানে  ৯১ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও মাট ৪৬ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ জোড়া বেঞ্চ বিতরণ করেন অতিথিবৃন্দ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

1

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

2

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

3

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

4

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

5

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

6

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

7

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

8

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

9

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

10

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

11

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

14

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

15

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

16

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

17

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

18

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

19

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

20