কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ 
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল প্রযুক্তির সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিজেআরআই-এর প্রধান কার্যালয়ে মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজেআরআই-এর মহাপরিচালক ড. নার্গীস আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিজেআরআই এর পরিচালক (কারিগরি) ইঞ্জিঃ মোঃ মোসলেম উদ্দিন এবং প্রবন্ধ উপস্থাপন করেন জুট ফারমিং সিস্টেমস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ, কে, এম শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব শিল্পায়নে পাটের গুরুত্ব অপরিসীম। গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষক, উদ্যোক্তা ও শিল্পখাত সমানভাবে উপকৃত হবে। তিনি পাটভিত্তিক বহুমুখী পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গবেষণালব্ধ প্রযুক্তির কার্যকর সম্প্রসারণের মাধ্যমে পাটখাতের সম্ভাবনাকে আরও কাজে লাগানোর আহ্বান জানান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আব্দুছ ছালাম।

কর্মশালায় বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল খাতের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। গবেষণালব্ধ এসব প্রযুক্তি মাঠপর্যায়ে সম্প্রসারণ ও হস্তান্তরের মাধ্যমে কৃষক, উদ্যোক্তা এবং শিল্পখাতের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং কৃষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে প্রধান অতিথি বিজেআরআই উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের জন্য স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ইটভাটা ও অনিয়ন্ত্রিত শিল্পায়নে কমছে কৃষিজমি

1

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

2

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

3

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

4

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

5

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

6

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

7

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

8

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

কৃষি খাতে স্থবিরতা

11

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

12

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আইসিসিসিএডির সমঝোতা স্মারক সই

13

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

14

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

15

সাভারে নৌকা বিক্রির ধুম

16

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

17

মরিচের চারায় সবুজ হচ্ছে যমুনার চর

18

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

19

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

20