কৃষি সময়
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

লক্ষীপুর প্রতিনিধিঃ জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি হিলা মাছ। পরে মাছটি স্থানীয় মৎস্যঘাটে উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়। লক্ষীপুরের কমলনগর উপজেলা মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে।

রোববার সকালে  মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে স্থানীয় মাতাব্বরহাট ঘাটে শত শত উৎসুক মানুষ ভিড় জমান। অনেকেই জানান, এত বড় আকৃতির হিলা মাছ তারা আগে কখনও দেখেননি। এ সময় অনেককে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, লক্ষীপুরের মেঘনা নদীতে এত বড় হিলা মাছ ধরা পড়ার ঘটনা বিরল। ফলে দিনভর মাছটি ছিল এলাকাবাসীর আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু।

জেলেরা জানান, মেঘনায় দীর্ঘদিন ধরে মাছ ধরলেও এত বড় হিলা মাছ সচরাচর জালে পড়ে না। এমন মাছ পেয়ে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

মাছটির ক্রেতা আলী মাঝী বলেন, সচরাচর এত বড় হিলা মাছ বাজারে পাওয়া যায় না। তাই বিশেষ আগ্রহ থেকেই তিনি নিলামে ডাক তুলে ৩৫ হাজার টাকায় মাছটি কিনেছেন।

লক্ষীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন বলেন, মেঘনা নদীতে এমন বড় আকারের মাছ ধরা পড়াটা নদীর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করে। সরকারি নিষেধাজ্ঞা ও নিয়মকানুন মেনে জেলেরা মাছ আহরণ করলে ভবিষ্যতে মেঘনায় এ ধরনের বড় মাছ আরও বেশি পাওয়া সম্ভব হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

1

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

2

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

3

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

4

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

5

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

6

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

7

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

8

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

9

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

10

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

11

হাঁসের পালক রপ্তানী করে কর্মসংস্থান

12

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

13

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

14

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

15

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

16

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

17

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

18

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

19

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

20