কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

পঞ্চগড় সংবাদদাতাঃ 
বিষাক্ত ট্যাবলেট দিয়ে নদীর মাছ শিকার করা হচ্ছে। এতে বিষক্রিয়ায় নদীর পানিতে থাকা মাছ সহ সব প্রাণি মারা যাচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গোবরা নদীতে একদল দুর্বৃত্ত এভাবে মাছ শিকার করছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য এখন চরম হুমকির মুখে পড়েছে। গত ১৮ আগষ্ট থেকে শুরু হয়েছে এই অবৈধ কর্মকান্ড।

দৃর্বৃত্তরা অধিক মাছ ধরার আশায় গোবরা নদীর পানিতে বিষাক্ত ট্যাবলেট প্রয়োগ করছে। এটি প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই শোল, বোয়াল, ট্যাংরাসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী মারা যেতে শুরু করে। গত কয়েকদিন ধরে নদীর বিভিন্ন অংশে অসংখ্য মরা মাছ ভেসে তাকতে দেখা যাচ্ছে।

এই ট্যাবলেট ব্যবহারের কারণে নদীর পানিতে পচে মরে যাওয়া মাছ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এতে নদীর তীরবর্তী বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। 

পরিবেশ পদকপ্রাপ্ত মাহমুদুল ইসলাম মামুন বলেন, নদীতে বিষ প্রয়োগ করা একটি ভয়াবহ পরিবেশ বিধ্বংসী কাজ। এর ফলে নদীর খাদ্যশৃঙ্খল পুরোপুরি ভেঙে পড়তে পারে। একটি অসাধু চক্রের ব্যক্তিগত লাভের জন্য একটি নদীর প্রতিবেশ ব্যবস্থা ধ্বংস হওয়া মেনে নেওয়া যায় না। প্রশাসনের উচিত নিয়মিত নজরদারি বাড়ানো এবং জড়িতদের আইনের আওতায় আনা।

তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমেল চন্দ্র রায় জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি এবং স্থানীয়দের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

1

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

4

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

5

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

6

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

7

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

8

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

9

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

10

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

11

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

12

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

13

বেগুন চাষে মাঈনের সাফল্য

14

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

15

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

16

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

17

বজ্রপাতে মারা গেলো দুজন

18

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

19

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

20