কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিলুপ্তির পথে সাদা বক

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আগের মতো আর চোখে পড়ে না সাদা বক। একসময় আকাশে সারি বেঁধে উড়ে চলা কিংবা বিলের ধারে এক পায়ে ভর দিয়ে মাছ শিকারের মনোমুগ্ধকর দৃশ্য গ্রামবাংলায় নিত্যদিনের রূপ থাকলেও, আজ তা প্রায় বিলুপ্তির পথে।

উপকূলীয় ও গ্রামীণ কবি-সাহিত্যিকদের কবিতায় উঠে আসা এই নান্দনিক পাখিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবারের সন্ধানে আর খাল-বিলে আসে না। অতিরিক্ত কীটনাশকের ব্যবহার, জলবায়ু পরিবর্তন, গাছপালা নিধন, অবাধে বিলে পানি না থাকা এবং অসাধু শিকারিদের দৌরাত্ম্যই এই পাখি বিলুপ্তির প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা।

কাজিপুর ইউপি'র সাবেক চেয়ারম্যান ও মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু জানান, কয়েক বছর আগেও এলাকার বিভিন্ন খাল-বিলে অজস্র বক দেখা যেত, যা দেখতে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমাত। কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নাটুয়ারপাড়া ডিগ্ৰি কলেজের সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার বলেন, খাল-বিলে, নদী-নালায় একসময় প্রচুর বক দেখা গেলেও এখন শিকার ও পরিবেশ বিপর্যয়ের কারণে তা শূন্যের কোঠায় ঠেকেছে। 

দেশে বর্তমানে পাঁচ প্রজাতির সাদা বক রয়েছে, যাদের আকার ৪৫ থেকে ১৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান জানান, মিঠাপানির খাল-বিল, পুকুর ও ডোবায় বাস করা এই পাখি মূলত মাছ, পোকামাকড়, শামুক ও ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। শস্যখেতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ এবং নদী-বিল ভরাটের ফলেই বক আজ হারিয়ে যেতে বসেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

1

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

2

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

3

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

4

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

5

৩৮ কোটি টাকার সাপের বিষসহ গ্রেফতার ৪

6

২৮৮ বস্তা সার জব্দ

7

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

8

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

9

চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল ‘আত্মসাতের চেষ্টা’

10

ভেড়া পালনে আশিকের সাফল্য

11

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

12

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

13

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

14

শখের ছাদবাগান এখন আয়ের পথ

15

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

16

কৃষককে জিম্মি করে কৃত্রিম সংকট ও বাড়তি দামে সার বিক্রির সুযো

17

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

18

হাওরে ভরা মৌসুমেও মাছের আকাল

19

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

20