কৃষি সময়
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

কুমিল্লা সংবাদদাতাঃ 
কুমিল্লার বুড়িচং উপজেলার গন্ডুল গ্রামের কৃষক রফিকুল ইসলাম গ্রীষ্মকালীন কালো রঙের তরমুজ চাষ করে এবার ব্যাপক সফলতা পেয়েছেন । তরমুজ চাষে ভালো লাভ পেয়ে তার মুখে ফুটেছে রঙিন হাসি। তার সফলতা দেখে প্রতিবেশী কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হয়েছেন। 

কৃষি বিভাগের পরার্মশে এই কৃষক এবার তার ১৫ শতক জমিতে ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষ করেছেন। এতে তার ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। তা বিক্রি করেছেন ৪৫ হাজার টাকা। আরো বেশ কিছু তরমুজ বিক্রি করা যাবে। বাগানে লাল নেট ব্যাগে ঝুলানো কালো রঙের বড় বড় তরমুজ ঝুলে রয়েছে। স্থানীয়রা কেজি ৬০ টাকা দরে এই তরমুজ ক্রয় করছেন। 

কৃষক রফিকুল ইসলাম বলেন, ইউটিউব দেখে তরমুজ চাষে আমার আগ্রহ জাগে। মৌসুমে লোকসান হলেও গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভবান হয়েছি। বিশেষ করে মালচিং পেপার ব্যবহারে পোকার আক্রমণ কম হয়েছে। এছাড়া আগাছা উঠতে পারেনি। 

বুড়িচং উপজেলা কৃষি কর্মকতা আফরিণা আক্তার বলেন, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের অধীনে এই কৃষককে আমরা প্রদর্শনী দিয়েছি। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। রফিকুলের সফলতা দেখে অন্য কৃষকরাও সফল হয়েছেন। তিনি আরও ১২শত চারা লাগাবেন বলেও জানিয়েছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

1

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

2

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

3

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

4

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

5

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

6

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

7

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

8

কাপ্তাই হ্রদে ৭ দিনে ২২৪ টন মাছ আহরণ

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

11

চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল ‘আত্মসাতের চেষ্টা’

12

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

13

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

14

১০ মণ পিরানহা মাছ ধ্বংস

15

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

16

তিন বছরে পার্টনার প্রকল্পের অগ্রগতি মাত্র ২২ শতাংশ

17

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

18

গুদাম থেকে সার লুটপাট করলেন কৃষকরা

19

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

20