কৃষি সময়
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। মানুষের ভোটের কালি মোছার আগেই সরকারের ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সোমবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার গোলাবাড়ি এলাকায় রাজখাল খনন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে এবং কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ইতোমধ্যে কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এছাড়া আগামী ১৪ই এপ্রিল টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হবে।

 

প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী খাল পুনরুদ্ধারে সরকার একটি বড় কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটারের বেশি নদী খাল খনন করা হবে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে খনন কার্যক্রম শুরু হয়েছে। আজ রাজখাল খননের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলায় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচব্যবস্থা সচল রাখা এবং শুকনো মৌসুমে পানির সংকট মোকাবিলায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মসূচির মাধ্যমে তৃণমূলের কৃষকদের আরও স্বাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য।

 

তিনি বলেন, টাঙ্গাইল জেলার যেসব খাল ভরাট হয়ে গেছে বা মৃতপ্রায় অবস্থায় রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে খনন করা হবে। এর ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি মৎস্য খাত উপকৃত হবে।

 

অনুষ্ঠানে টাঙ্গাইল- (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো: আব্দুস সালাম পিন্টু, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

3

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

4

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

5

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

6

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

7

দুধ থেকে চিজ তৈরি করে হবির সাফল্য

8

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

9

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

10

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

11

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

12

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

13

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

14

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

15

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

16

আদালতে সশরীরে হাজির মহিষ

17

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

18

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

19

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

20