কৃষি সময়
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
এক দুই বছর নয়। টানা দুই যুগ ধরে এলাকার মানুষকে বজ্রপাতের হাত থেকে রক্ষায় বিভিন্ন সড়কে তালবীজ রোপন  করে চলেছেন আবুল কালাজ আজাদ নামে এক বৃক্ষ প্রেমী। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়াধানগড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়,২০০২ সালে আত্নীয় বাড়িতে বেড়াতে যান তিনি। তখন সবার সামনে একটি বজ্রপাত হয়। তাৎক্ষনিক বজ্রপাতটি তালগাছের উপর পড়ে। গাছটি বজ্রপাতে ছিন্ন ভিন্ন হয়ে যায়। রক্ষা করে বাড়ির ১৫-২০ জন মানুষকে। সেই থেকে আবুল কালাম আজদ এলাকার বিভিন্ন সকড়ে নিজ অর্তায়নে তালবীজ বপন করে চলেছেন। এভাবে তিনি এলাকার বিভিন্ন স্থানে প্রায় ১১ হাজার তালবীজ বপন  করেছেন। পেমায় দর্জি এ বৃক্ষপ্রেমী শুধু বীজ বপনেই থেমে থাকেননি। নিয়মিত গাছগুলোর পরিচর্যাও করেন। গ্রীস্মের তপ্ত দুপুর, ঘোর বর্ষা কিংবা তীব্র শীত- প্রায় প্রতিদিনই প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সাইকেলে বেরিয়ে পড়েন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক কিংবা বাঁধের পাশে নিজের লাগানো গাছগুলোর পরিচর্যা করেন।

সিরাজগঞ্জ শহরের কাটাখালি, ইলিউট ব্রিজ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শহররক্ষা ক্রসবার-৩ ও ৪ নম্বর বাঁধ, সিরাজগঞ্জ শহর-কাজীপুর সড়ক, সদর উপজেলার কালিয়হরিপুর, বহুলি ও শিয়ালকোল ইউনিয়নের বিভিন্ন স্থানে অন্তত সাড়ে ১১ হাজার তালবীজ বপন করেছেন। একইসঙ্গে এসব এলাকার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুই হাজার খেজুর গাছের বীজও বপন করেছেন।

নানা উপায়ে তালবীজ সংগ্রহ করেন আবুল কালাম। কোথাও তাল বীজের খোঁজ পেলেই ছুটে যান সেখানে। অনেকেই নিজ উদ্যোগে তাল বীজ তাকে পৌঁছে দেন। এছাড়াও শহরের আবর্জনার স্তূপ ও তাল ব্যবসায়ীদের কাছ থেকেও তাল বীজ সংগ্রহ করেন তিনি। তিনি জানান, একেকটি বীজ বপন করতে সব মিলিয়ে প্রায় ৪ টাকা খরচ হয়। নিজের আয়ের একটি অংশ এর পেছনে খরচ করেন তিনি।
প্রতিদিন সাইকেল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর সঙ্গে থাকে কোদাল, পানির বোতল ও দা। চারার নিচে আগাছা হলে তুলে ফেলেন। বৃষ্টিতে গাছের গোড়া থেকে মাটি সরে গেলে অন্য জায়গা থেকে মাটি এনে তা পূরণ করেন। পাশাপাশি স্থানীয়দের তালগাছ রক্ষায় উদ্বুদ্ধ করেন তিনি।

সম্প্রতি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের ক্রসবার-৩ এলাকায় ঘুরে দেখা যায়, বাঁধজুড়ে ৮-১০ বছরের পুরোনো তালগাছগুলো বড় হয়ে গেছে। বাঁধের প্রধান ফটক থেকে বিসিক শিল্পপার্ক এলাকার বেলুটিয়া পর্যন্ত তিন কিলোমিটার অংশে আবুল কালামের লাগানো দুই হাজারের বেশি তালগাছের দেখা মেলে।

প্রথম দিকে আবুল কালামের পরিবারের লোকজন তাঁর ওপর বিরক্ত হতেন। এখন তারাও সহযোগিতা করছেন। নিজ মহল্লার প্রতিবেশীরাও শুরুতে তাঁর এই কাজ ভালোভাবে নেননি। তবে এখন তাঁদের অনেকের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খান বলেন, তালগাছের প্রাকৃতিক ও পরিবেশগত উপযোগিতা অপরিসীম। এই উপজেলায় দীর্ঘ ২৪ বছর ধরে তিনি তালগাছ লাগিয়ে আসছেন, এটি নিঃসন্দেহে মহৎ কাজ। তিনি কোনো সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তাঁর পাশে দাঁড়াব।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

1

শাহী পেঁপে চাষে সাইদুরের ভাগ্য বদল

2

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

বেগুন চাষে মাঈনের সাফল্য

5

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

6

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

7

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

8

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

9

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

10

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

11

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

12

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

13

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

14

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

15

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

16

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

17

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

18

কোকোপিট প্লাস্টিক ট্রেতে সবজি চাষ

19

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

20