কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় ৬৫টি কচ্ছপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুল্লাপাথর সীমান্ত দিয়ে পাচারের সময় এগুলো জব্দ করা হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে কচ্ছপগুলো তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদা নদীতে অবমুক্ত করা হয়।

২১ জুলাই বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) কসবা উপজেলার সালদা নদী বিওপির টহল দল শহীদ মিনার-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

পাচারকারীরা অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। জব্দ করা কচ্ছপগুলোর মধ্যে চারটি বড় আকারের পেপসেল টার্টল এবং ৬১টি ছোট আকারের সন্দি কাসিম প্রজাতির কচ্ছপ ছিল।
বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এবং বিজিবির উপস্থিতিতে দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী কচ্ছপগুলো সালদা নদীতে অবমুক্ত করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

1

গ্রিসে স্ট্রবেরি খাতে বাংলাদেশিদের দাপট

2

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

3

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

6

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

7

কোয়েল,কম্পোস্ট সার তৈরিতে জরিনার সাফল্য

8

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

9

২৮৮ বস্তা সার জব্দ

10

বালুতে ঢাকা পড়েছে চাষাবাদের জমি

11

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

12

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

13

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

14

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

15

সোনামসজিদ দিয়ে এলো ১১৮ টন কাঁচা মরিচ

16

পানির অভাবে আমন খেত ফাটল

17

সিরাজগঞ্জে এক জমিতে ৪ সবজির চাষ

18

৬৪ জেলায় ভেজাল খাদ্য পরীক্ষায় ল্যাব চালু হচ্ছে

19

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

20