কৃষি সময়
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কৃষি সময় ডেস্কঃ 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন। গতকাল বঙ্গভবনে পৃথকভাবে বিশ্ববিদ্যালয় দুটির উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দল এ সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্ননে গুরুত্বারোপ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে রুয়েট প্রতিনিধি দলের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক একাডেমিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

অন্যদিকে শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘কৃষিতে রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন হতে হবে। অধিক মাত্রায় ও অপ্রয়োজনীয় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ভয়াবহ ক্ষতি হচ্ছে।

এ সময় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহারের বিষয়ে কৃষকদের সজাগ ও সতর্ক করতে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষিচর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরো নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

1

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

2

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

3

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

4

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

5

রঙ্গিন মাছ চাষে ইমনের ভাগ্য বদল

6

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

7

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

10

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

11

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

12

বাদুড়ের ‘বাড়ি’

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে ১৫ ধরনের বিদেশি ফল

15

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

16

পাখির গ্রাম কিশোরনগর

17

সাগরে জাল ফেললেই লোকসান

18

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

19

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

20