কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর্মশালা

টি  এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্পভিত্তিক মাসব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার পাটাগ্রাম রোডে বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীন আলমের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। তিনি  বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মরহুম এস এম সোহরাব হোসেনের সহধর্মিণী শামসুন্নাহার। তিনি বলেন, নারীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম সাইদুল ইসলাম। কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক  রোকনুজ্জামান রাসেল। 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

1

বিজিবির নদীতে মাছের পোনা অবমুক্ত

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

জমজমাট করলার পাইকারি বাজার

4

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

5

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

6

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

7

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

8

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

9

খাদ্যনিরাপত্তা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনের আন

10

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

11

কৃষিপণ্যই হবে দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য-কৃষিমন্ত্রী

12

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

13

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

14

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

15

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

16

করাতকলে উজাড় পাহাড়ি বন

17

মরুর খেজুর এবার পাবনায়

18

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

19

জয়পুরহাটের আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে

20