কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এখন অস্তিত্ব সংকটে ধুকছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প। এতে উপজেলার কয়েক পরিবারের জীবন-জীবিকা এখন অনিশ্চয়তার মুখে।

জানা যায়,ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের তালতলা গ্রামের কয়েক শ পরিবারের বাঁশশিল্পের সাথে জড়িত ছিলো। এক সময় বাঁশের তৈরি গৃহস্থালি পণ্যেও ব্যাপক চাহিদা ছিলো। তখন এ গ্রামের প্রতিটি বাড়িতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ডালা, কুলা, চালুনি, ঝুড়িসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য তৈরির কাজ। এই কাজের মাধ্যইে চলতো পরিবারগুলোর জীবন জিবিকা। সময়ের পরিবর্তনে প্লাস্টিকের আগ্রাসনে সেই ঐতিহ্য আজ অস্তিত্ব সংকটে। এখন প্লাস্টিকের বিকল্প পণ্যের দাপটে বিক্রি অনেকটাই কমে গেছে। ফলে সংসার চালানো, সন্তানদের লেখাপডার এবং নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন এর সাথে জড়িত কারিগররা।

কারিগর শহীদ মিয়া জানান, গ্রামবাংলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ বাঁশশিল্প আজ অস্তিত্ব সংকটে। বাঁশের তৈরি এসব পন্যের কদর কমে যাওয়ায় অনেক কারিগর পেশা বদল করে চলে যাচ্ছে অন্য পেশায়। 

নারী কারিগর রহিমা জানান, আমরা নারী কারিগররা পুরুষদের পাশা-পাশি সমান তালে কাজ করি।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানান, দেশীয় কুটিরশিল্প সংরক্ষণে উপজেলা সবসময় ইতিবাচক। কারিগরদের আর্থিক সহায়তাা, প্রশিক্ষণ, ব্যাংক ঋণ এবং সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

1

কাঁচা মরিচের দাম নেমেছে ১০০ টাকায়

2

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

3

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

4

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

5

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

6

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

7

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

8

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

9

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

10

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

11

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

12

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

13

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

14

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

15

মজা সুপারির বাজারে ধস

16

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

17

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

18

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

19

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

20