কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

খাগড়াছড়ি সংবাদদাতাঃ 
খাগড়াছড়িতে রাবার ড্যামে ছিদ্রের কারনে পানি বেরিয়ে ঝুঁকিতে পরিছে বিপুল পরিমাণ কৃষি জমি। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষকরা। পানছড়িতে চেঙ্গী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র করেছে দুর্বৃত্তরা। এতে ড্যাম থেকে পানি বেরিয়ে যাওয়ায় চলতি মৌসুমে প্রায় এক হাজার ২০০ একর জমিতে বোরো ধান ও রবিশস্য আবাদ ঝুঁকিতে পড়েছে। এমন অবস্থায় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় শত শত কৃষক।

জানা যায়, সরকার ২০২৩ সালে পানছড়িতে চাষের সুবিধার জন্য শুকনো মৌসুমে চেঙ্গী নদীর পানির প্রবাহ ধরে রাখতে রাবার ড্যামটি নির্মাণ করে। উপজেলার আড়াই হাজারের বেশি কৃষক বোরো ও রবিশস্য চাষাবাদে সেচ সুবিধা পেয়ে আসছিলেন। কিন্তু দুর্বৃত্তরা সম্প্রতি রাতের বেলায়  ড্যামটির এয়ারব্যাগ কেটে ফেলে। এর ফলে চেঙ্গী নদীতে জমিয়ে রাখা সেচের পানি ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে এক হাজার ২০০ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারলে ধানক্ষেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। তারা রাবার ড্যামটি জরুরি ভিত্তিতে সংস্কার বা মেরামত করে সেচ সুবিধা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। 

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ড্যামটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ড্যামটির পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা জানান, কে বা কারা অসৎ উদ্দেশ্যে ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে দিয়েছে। ফলে ড্যামে পানি সঞ্চয়ের মৌসুম বর্ষাকালেই পানি ধরে রাখা যাচ্ছে না। 

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক নাছিরউদ্দিন চৌধুরী বলেন, ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে ছিদ্র করার বিষয়ে থানায় মামলা করা হবে। ইতোমধ্যে ড্যামটি মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পস্থলে সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।

খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, এটা বিদেশি প্রযুক্তিতে তৈরি করা বাঁধ। স্থানীয়ভাবে মেরামত করার মতো দক্ষ লোকবল নেই। এটা মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

1

বন্যাকবলিত পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

2

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

5

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

6

জেলের জালে ধরা এক মণের কাতলা

7

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

8

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

9

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

10

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

11

কানসাট আম বাজার এখনো জমজমাট

12

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

13

পদ্মার ২ বাঘাড় বিক্রি হলো সোয়া লাখ টাকা

14

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

15

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

16

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

17

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

18

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

19

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

20