কৃষি সময়
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেগুন চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা। এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

রুহিয়া উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে এখন কৃষকরা এখন আগাম বেগুন চাষাবাদ করছেন। কৃষি বিভাগের পরার্মশে নানা প্রযুক্তি ব্যবহার করে কম খরচে এ চাষাবাদে তারা ভাল লাভবান হচ্ছেন। অন্য যে কোন সবজির চেয়ে বেশিদিন জমি থেকে বেগুন তুলে বিক্রি করে যায়। এতে কৃষকদের হাতে নগদ টাকা আসায় তারা অন্য চাষাবাদ করতে পারেন। যে কারনে এ উপজেলায় দ্রুত বেগুন চাষাবাদ বাড়ছে। 

উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় নদীর তীরঘেঁষে বেগুন কেনাবেচার বাজার গড়ে উঠেছে। বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করে এখানে বস্তা বন্দি করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। পাইকার আসায় ভাল দাম পাচ্ছেন চাষীরা। 

কৃষকরা জানান,চলতি মৌসুমে তারা বিভিন্ন উন্নত জাতের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। তাদের খেতে প্রচুর বেগুন ধরেছে। প্রথম দিকে বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও পরর্বতীতে ফলন আশানুরুপ পাচ্ছেন। 

স্থানীয় কৃষক লোকমান বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি।

এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। 
রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

1

হরিণের মাংস সহ আটক এক

2

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

3

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

4

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

5

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

6

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

7

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

8

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

9

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

10

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

11

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

12

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

13

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

14

পিরোজপুরে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল ধ্বংস

15

কাঁচা মরিচের দাম করতে শুরু করেছে

16

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

17

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

18

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

19

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

20