কৃষি সময়
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রঙিন মাছ চাষে পাল্টে গেল রাহাতের জীবন

ফরিদপুর সংবাদদাতাঃ 
রঙিন মাছ চাষে ব্যাপক সফলতা পেয়েছে মুসাদ্দিক মণ্ডল রাহাত নামে এক তরুন উদ্যোক্তা। মাত্র ১ হাজার ৬০০ টাকা দিয়ে দুটি চাড়িতে শুরু করেছিলেন রঙিন মাছের চাষ। সেই মাছ বিক্রি করে মাসে আয় করছেন পাঁচ-সাত লাখ টাকা। সফল এই উদ্যোক্তা ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামে।

জানা যায়,২০১৮ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ইউটিউবে রঙিন মাছের চাষ দেখে আগ্রহী হন এ উদ্যোক্তা। শুরুটা হয়েছিল একেবারেই ছোট পরিসরে। করোনাকালে বাড়ির ছাদে দুটি চাড়িতে ৮০০ টাকা করে ১ হাজার ৬০০ টাকার মাছ কিনে চাষ শুরু করেন রাহাত। পরে তিনটি চৌবাচ্চায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে তার খামারে রয়েছে ১০টি বড় পুকুর ও ৭০টি চৌবাচ্চা। সেখানে জেব্রা, কমেট, গোল্ডফিশ, কই কার্প, ওরান্ডা গোল্ড, মলি, গাপ্পিসহ ২০ প্রজাতির মাছের প্রজনন ও চাষ হচ্ছে।


দয়ারামপুর গ্রামে ঢ়ুকলেই চোখে পড়ে রঙিন মাছের মেলা। কোনোটি লাল, কোনোটি নীল, আবার কোনোটি সোনালি। সেই মাছের রঙেই যেন বদলে গেছে মুসাদ্দিক মণ্ডল রাহাতের জীবন। 

ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় যাচ্ছে তার খামারের মাছ। বাজার যত বড় হয়েছে, রাহাতের আয়ও তত বেড়েছে। তার দাবি, বছরে উৎপাদিত পোনা বিক্রি হয় প্রায় কোটি টাকার।

সাফল্যের স্বীকৃতিও পেয়েছেন রাহাত। এ বছর পুরস্কারও পেয়েছেন।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান বলেন,রাহাতকে কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার উদ্যোগটি তরুণদের জন্য একটি সম্ভাবনাময় উদাহরণ হয়ে উঠেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

1

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

2

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

3

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

4

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

5

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

6

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

7

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

8

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

9

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

10

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

11

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

12

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

13

পদ্মার ভাঙনে নদীগর্ভে হাজার বিঘা জমি

14

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

15

পুকুরে মাছ চাষাবাদের গ্রাম

16

সোহেল রানার বাগানে এখনও ঝুলছে আম

17

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

18

মাশরুম চাষে জহিরুলের জীবনের বাঁক বদল

19

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

20