কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় রাতের আঁধারে একটি নার্সারিতে হামলা চালিয়ে পাঁচ শতাধিক চারা গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার রাতে লালমাই উপজেলায় কাঁছিয়া পুকুরিয়া গ্রামের ‘মুজিবনগর ওমর নগর নার্সারি’তে এ ঘটনা ঘটে।

নার্সারি মালিকের এতে প্রায় ৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত প্রবাসফেরত উদ্যোক্তা মিজানুর রহমান।

ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্ত খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

সরেজমিনে দেখা যায়, উন্নত জাতের আম, মাল্টা, পেঁপে, জলপাই, কলা ও লটকনসহ বিভিন্ন ফলজ গাছের শত শত চারা কেটে সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে।

জানা যায়,নার্সারি মালিক প্রায় দেড় বছর আগে ৩০ শতক জমিতে বিভিন্ন জাতের ফুল, ফল ও সবজির চারা উৎপাদন এবং কলম তৈরির উদ্দেশ্যে নার্সারিটি গড়ে তোলেন।  সোমবার সকালে নার্সারিতে গিয়ে তিনি দেখতে পান, অধিকাংশ চারা গাছ ধারালো অস্ত্র দিয়ে মাঝামাঝি অংশ অথবা গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, দেশে ফিরে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে এই নার্সারি গড়ে তুলেছিলাম। অনেক কষ্ট করে চারাগুলো বড় করেছি। সকালে এসে দেখি প্রায় ৫ শতাধিক চারা কেটে নষ্ট করা হয়েছে। এতে আমার ৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়ে গেল।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

1

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

2

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

3

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

4

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

5

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

6

আমন চাষের খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

7

১৯৮ বস্তা সার জব্দ

8

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

9

৩ হাজার মিটার জাল জব্দ

10

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

11

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

12

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

13

চলনবিলে শামুক-ঝিনুক নিধন, হুমকির মুখে জীববৈচিত্র্য

14

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

15

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

16

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

17

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

18

দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

19

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

20