কৃষি সময়
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

গাইবান্ধা সংবাদদাতাঃ 
জমি নিয়ে বিরোধের জেরে ৩০ শতক জমির পটলখেত ও জাংলা কেটে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে  বুধবার বাজুনিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ চাষী ধীরেন্দ্র নাথ সরকার চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০- ১২ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। 

স্থানীয়রা জানান, ওই গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের সঙ্গে প্রতিবেশী আব্দুল বাকী খন্দকারের ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধীয় জমিতে পটল চাষ করে আসছিলেন ধীরেন্দ্র নাথ।

অভিযোগ রয়েছে, জমির বিরোধ নিষ্পত্তির কথা বলে প্রতিপক্ষ আব্দুল বাকী খন্দকার বিভিন্ন সময়ে চাষী ধীরেন্দ্র নাথের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জমি দখল, ফসলের ক্ষতি ও মারধরের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ধীরেন্দ্র নাথ সরকারের অভিযোগ করেন, অভিযুক্তরা বাড়ির দেয়ালে দুই লাখ টাকা চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি লেখা দেখতে পান তিনি। পরে তিনি পটলখেতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান। স্থানীয় কয়েকজনের মাধ্যমে তাঁর জমির বাঁশের খুঁটি ও পটলগাছের জাংলা অভিযুক্তদের একজনের বাড়ির উঠানে পড়ে থাকার খবরও পান বলে এজাহারে উল্লেখ করেন।

 গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

1

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

2

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

3

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

4

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

5

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

6

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

7

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

8

ভাসমান পেয়ারার বাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

9

বজ্রপাতে মারা গেলো দুজন

10

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

11

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

12

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

13

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

14

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

15

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

16

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

17

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প

18

শরীয়তপুরে বৃক্ষমেলার উদ্বোধন

19

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

20