কৃষি সময়
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

কৃষি সময় ডেস্কঃ 
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ব্যতিক্রমী একটি ‘ভোল পোয়া’ মাছ। প্রায় ৩ কেজি ওজনের এ মাছটি সোমবার সকালে আলিপুর মৎস্য বন্দরে আনা হয়। ব্যতিক্রমী মাছটি দেখতে ঘাটে ভিড় করেন জেলে, মৎস্য ব্যবসায়ী ও স্থানীয়রা। পরে খোলা নিলামে মাছটি বিক্রি হয় ১১ হাজার ১২৫ টাকায়।

জেলেদের ভাষ্য, গভীর সমুদ্রে মাছ ধরার সময় ‘এমএস সিফাত’ নামে একটি ট্রলারের জালে ধরা পড়ে মাছটি। ট্রলারের মাঝি শাইখুলের নেতৃত্বে জেলেরা আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন এটি। পরে মাছটি নেওয়া হয় সিফাত ফিসে। সেখানে মাছটি কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম।

মাছটির ক্রেতা রাকিবুল ইসলাম জানিয়েছেন, ঢাকার এক ব্যবসায়ীর চাহিদার ভিত্তিতে মাছটি কেনা হয়েছে। পরে এটি বিদেশে রপ্তানি হতে পারে বলেও জানান তিনি।

ট্রলারের মাঝি শাইখুল বলেছেন, ‘গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎ জালে বড় আকৃতির মাছটি উঠে আসে। এর আকার ও গঠন সাধারণ মাছের তুলনায় অনেকটাই আলাদা।’ ঘাটে আনার পর মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষি খাতে স্থবিরতা

1

সবজির ফলন দামে চাষিরা খুশি

2

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

3

সুন্দরবনে দস্যু আতঙ্কে কমছে মধু সংগ্রহ

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

8

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

9

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

10

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

11

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

12

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

13

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

14

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

15

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

16

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

17

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

18

রাঙ্গুনিয়া ড্রেন না থাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ

19

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

20