কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ): 
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ডিমের দাম প্রায় দেড়গুণ বেড়েছে। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন বাজারে কোথাও কোথাও ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। অথচ দুই সপ্তাহ আগেও হালিপ্রতি দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। 

ডিমের দাম বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। সাশ্রয়ী আমিষের উৎস হিসেবে নিয়মিত খাবারের তালিকায় থাকা ডিমের দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবার এখন প্রয়োজনের তুলনায় কম ডিম কিনছেন। কেউ কেউ খাবারের তালিকায় নিয়মিত ডিম রাখলেও এখন সেটি বাদ দিতে হচ্ছে।

কাজিপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে এক হালি ডিম সর্বনিম্ন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এই হিসেবে এক খাচ্ছি ডিমের দাম ৩৫০ থেকে ৩৭০ টাকায় কিনতে হচ্ছে ভোক্তাকে। দুই সপ্তাহ আগেও যা ২৮০ থেকে ৩০০ টাকায় কিনতে পাওয়া গেছে। বর্তমানে একটি ডিম কিনতে ১০ থেকে ১২ টাকা ব্যয় করতে হচ্ছে ক্রেতাকে। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মধ্যস্বত্বভোগীর সিন্ডিকেটের কারণে বাজারে সময়ে সময়ে বিভিন্ন পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায়। তাদের দাবি, প্রান্তিক চাষিরা/খামারিরা যেমন ন্যায্যমূল্য পায় না, তেমনি খুচরা বিক্রেতারাও বেশি লাভ করতে পারেন না। যখনই কোনো পণ্যের দাম অস্বাভাকিভাবে বৃদ্ধি পায়, তাতে মধ্যস্বত্বভোগীরাই বেশি লাভবান হয়।

মেঘাই বাজারে মুদি দোকানের বিক্রেতা রাশেদ জানান, পাইকারি ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে ডিমের এই সংকট তৈরি হয়েছে। তবে, তার ধারণা কয়েকদিনে দাম এতটা বাড়ার পেছনে কেবল বন্যা দায়ী নয়। এখানে মধ্যস্বত্বভোগীর সিন্ডিকেট যুক্ত হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, যদি সিন্ডিকেটই না হতো তাহলে পোলাও চালের দাম একমাসে ১৫০ থেকে ২৫০ টাকায় কীভাবে এলো? মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সিমান্তবাজারে ডিম কিনতে এসে দোকানির সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা যায় একজন মধ্যবয়সী নারীকে। তার ধারণা, দোকানি তার থেকে বেশি দাম নিতে ৫৫ টাকা ডিমের হালি চেয়েছেন। শেষ পর্যন্ত ওই দোকান থেকে ডিম না কিনেই চলে যান তিনি।

পোলট্রি খাতসংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলে দ্রুত ডিমের দাম বেড়ে যায়। দেশে প্রতিদিন প্রায় সাড়ে তিন থেকে চার কোটি ডিমের চাহিদা রয়েছে। ফলে উৎপাদন বা সরবরাহে সামান্য ঘাটতি বাজারে বড় প্রভাব ফেলে। অবশ্য দাম বাড়ার অন্যতম আরেকটি কারণ হলো কারসাজি। খামারিরা ন্যায্যমূল্য না পেলেও মধ্যস্বত্বভোগীরা কখনোই কম লাভে ডিম বিক্রি করেন না। বরং সংকটকালীন সুযোগের অপেক্ষায় থাকেন তারা।

সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে দেশের অসংখ্য লেয়ার খামারি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যায় অনেক খামারির ডিম নষ্ট হয়েছে এবং মুরগি ও ডিম ভেসে গেছে। যার ফলে বাজারে হঠাৎ করে জোগানের বড় ঘাটতি তৈরি হয়েছে এবং দাম বেড়েছে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, খামারিরা কখনোই ভোক্তাদের দেওয়া চড়া দামের সুফল পান না। খামারিরা যে দামে বিক্রি করেন এবং ভোক্তারা যে দামে কেনেন- তার মধ্যে এক বিরাট পার্থক্য থাকে। কারণ খামারিরা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগীরা এই সুযোগটি ব্যবহার করে অধিক লাভবান হন। আর দায়টা খামারিদের ওপর চাপিয়ে দেওয়া হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

1

নদীতে ইলিশের অভাবে দেনার দায়ে জেলে

2

দুই লজ্জাবতী বানর উদ্ধার

3

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

4

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

5

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

6

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

7

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

8

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

9

মাল্টা চাষে নাসিরের বাজিমাত

10

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

11

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বন্ধ তিন গভীর নলকূপ

12

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

13

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

14

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

17

ইউজিসিতে নতুন তিন সদস্য

18

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

19

নড়াইলে বিল থেকে নির্বিচারে শামুক আহরণ

20