কৃষি সময়
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
ঝিনাইদহের শৈলকুপায় এক সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে ৩২০ বস্তা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে সার মজুত করার অপরাধে তাকে এ দন্ড দেয়া হয়। 

শনিবার বিকেলে উপজেলার শেখপাড়া বাজারে এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান।

জানা গেছে, মেসার্স আব্দুল হাকিম মোল্লা নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মো. আব্দুল হাকিম মোল্লা শৈলকুপার ২ নং মির্জাপুর ইউনিয়নের নিবন্ধিত বিএডিসি সার ডিলার। 

সরকারি নিয়ম অনুযায়ী, তার গুদাম মির্জাপুর ইউনিয়নে থাকার কথা থাকলেও, তিনি নিয়ম ভেঙে পাশের ১ নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া বাজারের একটি গুদামে ২৮২ বস্তা এমওপি এবং ৩৮ বস্তা ইউরিয়া সার অবৈধভাবে মজুত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার ব্যবস্থাপনা আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৩২০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকরা সার পরবর্তীতে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত ও ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

1

মজা সুপারির বাজারে ধস

2

জমে উঠেছে পলো উৎসব

3

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

4

জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

5

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

6

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

7

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

8

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

9

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

10

হাঁসের খামারে করে স্বাবলম্বী পল্লব

11

অন্ধকারে ৭২১ কোটির ‘কৃষক স্মার্টকার্ড’ কার্যক্রম

12

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

13

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

14

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

15

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

16

হাঁসের খামারে সচ্ছল হচ্ছে খামারিরা

17

দূষণমুক্ত নদী ও পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

18

নারকেলের ছোবড়ায় ভাগ্য বদল

19

অবৈধভাবে ১২০ টন গম মজুদে জরিমানা

20