কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরুর খেজুর এবার পাবনায়


পাবনা প্রতিনিধিঃ পাবনার মাটিতে মরুর খেজুর ফলিয়ে চকম সৃষ্টি করেছেন সাইফ উদ্দিন হিরুক নামে এক তরুন উদ্যোক্তা। তার বাড়ী আটঘরিয়া উপজেলায় গয়েশ^রপুর এলাকায়। তার এই ব্যতিক্রমী চাষাবাদ ইতোমধ্যে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দুর-দুরান্ত থেকে উৎসুক মানুষ আসছে তার বাগান দেখতে। 

জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে কয়েক বছর আগে ৪টি উন্নত জাতের খেজুরের চারা সংগ্রহ করেন হিরুক। এই চারা তিনি প্রথমে নিজের জমিতে রোপণ করেন। তবে তাকে অনেকেই এ চাষাবাদে নিরুসৎসাহিত করেন। তবে তিনি আশা ছাড়েননি। আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার, নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাগানের পরিধি বাড়িয়ে সেখানে এখন ৬০টি খেজুর গাছ হয়েছে। 

হিরুকের বাগানে এখন সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় মরিয়ম,মেজুল,আজওয়া, ছুক্কারি, ওয়ারহিছসহ ১০ থেকে ১২টি উন্নত জাতের খেজুর গাছ রয়েছে। এসব গাছে এখন থোকায় থোকায় খেজুর ঝুলছে। মরুভূমির খেজুরের এই ফলন দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভিড় করছেন এবং অনেকে নতুন বাগান করার পরামর্শ নিচ্ছেন। বাগানটিতে এসব খেজুর গাছের চারাও উৎপাদন হচ্ছে। যা দিয়ে আরো নতুন বাগান করা সম্ভব হবে। 

খেজুর বাগানের উদ্যোক্তা সাইফুদ্দিন হিরুক জানান, তিনি শখের বসে খেজুর চাষাবাদ শুরু করলেও অনেকেই এ নিয়ে তাকে তিরস্কার করেছে। নানা কথা শুনিয়েছে। আমি নানাভাবে এই বাগানের উপর নিয়মিত পরিচর্যা সহ যত্ন নিচ্ছি। এখান থেকে আগামীতে আরো বড় বাগান করার চিন্তা আছে। এ জন্য তিনি সরকারি সহায়তা কামনা করেন। 

এ বিষয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, হিরু যে কাজ করে যাচ্ছে, তার জন্য প্রশংসার দাবিদার। তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জের উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

1

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

2

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

3

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

4

ধানের বাম্পার ফলনেও কৃষকের মুখে হাসি নেই

5

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

6

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

7

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

8

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

9

উত্তরাঞ্চলে সবজি চাষাবাদে ব্যস্ত কৃষকরা

10

নেপালি কলা চাষে আসিফের ভাগ্যবদল

11

৮ থেকে ২৯ অক্টোবর ইলিশ আহরণ নিষিদ্ধ

12

২৮ ভারতীয় গরু জব্দ

13

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

14

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

15

তেলের দাম বাড়লো ৯০ ডলার

16

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

17

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

18

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

19

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

20